News Flash

গহপুরে তিন ঘাতকের হাতে নৃশংস খুন বাবা-ছেলে

গহপুর (অসম), ১৯ ডিসেম্বর (হি.স.) : বিশ্বনাথ জেলার অন্তর্গত গহপুরে তিন ঘাতকের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন বাবা ও ছেলে। নিহতদের যথাক্রমে বাবা হিতেশ্বর শইকিয়া এবং ছেলে সীমান্ত শইকিয়া বলে পরিচয় পাওয়া গেছে। এছাড়া ঘাতক তিনজন যথাক্রমে একই এলাকার অকন বরদলৈ, মদন বরদলৈ এবং তাদের বাবা কৃষ্ণ বরদলৈ। তিন ঘাতককে গহপুর থানার পুলিশ গ্রেফতার করেছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, ঘটনা সোমবার রাতে গহপুরের হাওয়াজান দেউরিচুক গ্রামে অবস্থিত নামঘর চত্বরে রাসের অনুষ্ঠানে সংঘটিত হয়েছে। ঘটনার পেছনে পরকীয়াজনিত ঘটনা বলে স্থানীয় সূত্রের খবর। স্থানীয়রা জানান, প্ৰেমিক মদন বরদলৈ এবং অকন বরদলৈকে শাঁসিয়েছিলেন হিতেশ্বর শইকিয়া। এতে প্ৰচণ্ড ক্ষুব্ধ হয় মদনরা।

এরই জেরে গতকাল রাতে দেউরিচুক গ্রামের নামঘরে রাসের অনুষ্ঠানে হিতেশ্বর শইকিয়াকে পেয়ে তাঁর ওপর হামলা চালায় মদন, অকন এবং তাদের বাবা কৃষ্ণ বরদলৈ। তাদের বাধা দিতে যান হিতেশ্বর শইকিয়ার ছেলে সীমান্ত। তখন তাঁর ওপরও হামলা চালায় তিন ঘাতক। তারা হিতেশ্বর এবং সীমান্তের ওপর ধারালো অস্ত্ৰ দিয়ে হামলা চালায়।

ঘটনা সংঘটিত করে তিন ঘাতক পালানোর চেষ্টা করলে তাদের পথ আগলে পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। গহপুর পুলিশ তিন ঘাতককে ধরে থানায় নিয়ে যায়৷ থানায় তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top