News Flash

  • Home
  • দিনের খবর
  • দীর্ঘ বিভ্রাটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক মেট্রো পরিষেবা, দক্ষিণেশ্বর থেকে যাত্রাও শুরু
Image

দীর্ঘ বিভ্রাটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক মেট্রো পরিষেবা, দক্ষিণেশ্বর থেকে যাত্রাও শুরু

কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.): দীর্ঘ বিভ্রাটের ধাক্কা কাটিয়ে অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরল মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর স্টেশন থেকেই সোমবার সকালে মেট্রো চলতে শুরু করেছে। রবিবার দুপুর থেকে ওই লাইনে মেট্রো চলাচল বন্ধ ছিল। রাত পর্যন্ত চালানো যায়নি একটি মেট্রোও। যা কলকাতা মেট্রোর ইতিহাসে বেনজির বলে মনে করা হচ্ছে। সোমবার সকাল থেকে অবশ্য স্বাভাবিক ছন্দেই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে। চালু আছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পরিষেবাও।

তবে রবিবারের অভিজ্ঞতার পর অনেকেই ওই রুট এড়িয়ে যাচ্ছেন। সোমবার সকালে তাই দক্ষিণেশ্বর কিংবা বরাহনগর স্টেশনে অন্যান্য দিনের তুলনায় ভিড় খানিকটা কম ছিল। নিত্যযাত্রীদের বক্তব্য, মেট্রো স্বাভাবিক হয়েছে কি না, তা তাঁরা অনেকেই জানতে পারেননি। তাই বিকল্প পথে যাতায়াতের পরিকল্পনা করে বেরিয়েছিলেন বাড়ি থেকে। মেট্রো স্বাভাবিক দেখে অনেকে তাতে উঠেছেন। অনেকে মেট্রোর দিকেই ঘেঁষেননি। রবিবার দুপুর ২টো নাগাদ বন্ধ হয়ে গিয়েছিল দক্ষিণেশ্বর থেকে দমদম যাওয়ার মেট্রো পরিষেবা। সাত ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর রাত সওয়া ৯টা নাগাদ জানা যায়, রবিবার আর ওই পথে চলবেই না কোনও মেট্রো। যদিও নোয়াপাড়া থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছিল সন্ধ্যার দিকে। কিন্তু দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত আপ বা ডাউন কোনও লাইনেই আর মেট্রোর চাকা গড়ায়নি। অর্থাৎ রবিবার, ছুটির দিন কলকাতা মেট্রোর একটি অংশে দিনভর পুরোপুরি বন্ধ থেকেছে পরিষেবা।

Releated Posts

এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে বিজেপি সভাপতি নীতিন নবীন, ২০২৭ উত্তরপ্রদেশ নির্বাচনকে সামনে রেখে জোর সংগঠন মজবুত করার ওপর

লখনউ, ৫ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করতে এনডিএ-র…

ByByNews Desk Jul 5, 2026

সেবাশ্রয় স্বাস্থ্য শিবির-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র…

ByByNews Desk Jul 5, 2026

বুলন্দশহরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ৫ গরু-চোর গ্রেফতার, এক অভিযুক্ত গুলিবিদ্ধ

বুলন্দশহর, ৫ জুলাই: উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায় মহিষ চুরির চেষ্টা করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া একজন অভিযুক্ত…

ByByNews Desk Jul 5, 2026

ডিজেলে ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা কেন্দ্রের, তেল আমদানি কমাতেই উদ্যোগ: নীতিন গড়করি

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে ডিজেলে সর্বোচ্চ ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top