News Flash

  • Home
  • Uncategorized
  • ভারী বর্ষণে তামিলনাড়ুর চার জেলায় বন্যা পরিস্থিতি; বন্ধ স্কুল, উড়ান চলাচলও
Image

ভারী বর্ষণে তামিলনাড়ুর চার জেলায় বন্যা পরিস্থিতি; বন্ধ স্কুল, উড়ান চলাচলও

চেন্নাই, ১৮ ডিসেম্বর (হি.স.): অনবরত বৃষ্টির জেরে তামিলনাড়ুর জনজীবন বিপর্যস্ত। রাজ্য সরকার প্রবল বৃষ্টির কারণে তিরুনেলভেলি, থুথুকুড়ি, কন্যাকুমারী ও তেনকাশিতে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং অফিসে ছুটি ঘোষণা করেছে। তামিরাভারানি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। পাপানাসম ও সেভালুরু বাঁধ, জলে পরিপূর্ণ।

শনিবার ভোর থেকেই অবিরাম বর্ষণ চলছে তামিলনাড়ুর দক্ষিণের চার জেলা তিরুনেলভেলি, তুতিকোরিন, তেনকাশি এবং কন্যাকুমারীতে। বৃষ্টিতে জেলাগুলির অধিকাংশ শহরে হাঁটু সমান জল দাঁড়িয়ে গিয়েছে। সোমবার বৃষ্টি বিপর্যস্ত এলাকাগুলির স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। খারাপ আবহাওয়ার জেরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তুতিকোরিনমুখী সমস্ত বিমান।

বৃষ্টির জেরে বড় প্রভাব পড়েছে ট্রেন চলাচলের উপরেও। তিরুনেলভেলি থেকে ছাড়া এবং ওই গন্তব্যের উদ্দেশে যাওয়া সতেরোটি ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসও। এই পরিস্থিতিতে সোমবারও তামিলনাড়ুর ওই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির কারণ হিসাবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই কারণেই এই দুর্যোগ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top