News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড় মন্ত্রিসভার শীঘ্রই সম্প্রসারণ হবে : মুখ্যমন্ত্রী সাই
Image

ছত্তিশগড় মন্ত্রিসভার শীঘ্রই সম্প্রসারণ হবে : মুখ্যমন্ত্রী সাই

রায়পুর, ১৮ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড় মন্ত্রিসভার শীঘ্রই সম্প্রসারণ করা হবে, সোমবার এমনটাই জানালেন ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি সোমবার জানান, ছত্তিশগড় রাজ্য মন্ত্রিসভা শীঘ্রই সম্প্রসারিত হবে। তিনি আরও জানিয়েছেন, এই নতুন মন্ত্রিসভায় পুরানো এবং নতুন উভয় মুখই থাকবে। নয়াদিল্লি থেকে ফেরার পর রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। সাই ১৩ ডিসেম্বর ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন।।

সাই জানান, “গতকাল সন্ধ্যায় আমি দিল্লি গিয়েছিলাম। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছি এবং কিছু আলোচনা করেছি। রাজ্য মন্ত্রিসভা খুব শীঘ্রই সম্প্রসারিত হবে”। সাই বলেন, মন্ত্রিসভায় নতুন ও পুরোনো উভয় মুখই থাকবে। মুখ্যমন্ত্রী এবং দুজন উপ মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় আরও দশ সদস্য অন্তর্ভুক্ত হতে পারে।

Releated Posts

‘শেষ হাসি তৃণমূলই হাসবে’: দলীয় কর্মীদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৪ মে (আইএএনএস): ভোটগণনা চলাকালীনই দলীয় কর্মী ও প্রার্থীদের উদ্দেশে ভিডিও বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

ByByNews Desk May 4, 2026

এনডিএ-র জয়ে ‘বিকশিত ভারত’ ভাবনার সমর্থন দেখলেন কুমারস্বামী

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বিভিন্ন রাজ্যের নির্বাচনের ফল সামনে আসতেই এনডিএ-র সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘বিকশিত ভারত’ ভাবনার…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে ১৭,২০৫ ভোটে এগিয়ে কংগ্রেস, জয়ের পথে উমেশ মেটি

বেঙ্গালুরু, ৪ মে (আইএএনএস): কর্নাটকের বাগলকোট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী উমেশ মেটি ২১ দফা গণনা শেষে ১৭,২০৫…

ByByNews Desk May 4, 2026

‘তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো উচিত’: বিজেপি এগোতেই মন্তব্য হুমায়ুন কবীরের

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা যত এগোচ্ছে, ততই রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে আম…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top