News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রীনগরে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় জড়িত ধৃত তিন
Image

শ্রীনগরে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় জড়িত ধৃত তিন

শ্রীনগর, ১৭ ডিসেম্বর (হি.স.) : শ্রীনগরের বেমিনা এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়েছে। রবিবার শ্রীনগরে একটি সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের পুলিশের প্রধান আরআর সোয়াইন।

আরআর সোয়াইন জানিয়েছেন, তিনজন এই হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এরা পাকিস্তান-ভিত্তিক হ্যান্ডলারের নির্দেশে এই কাজ করেছে বলে ধৃতরা জানিয়েছে। তিনি আরও জানান, গত ৯ ডিসেম্বর বেমিনার হামদানিয়া কলোনি এলাকায় মোহাম্মদ হাফিজ চক নামে এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। হামলায় চক আহত হয়, এরপর তাঁকে নিকটবর্তী এসকেআইএমএস বেমিনায় নিয়ে যাওয়া হয় এবং পরে তাঁকে বাদামিবাগের আর্মি বেস হাসপাতালে রেফার করা হয়।
তিনি বলেন, তদন্ত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয় এবং ক্রমাগত জিজ্ঞাসাবাদের পর তারা ওই হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে। তিনি বলেন, ধৃতরা হল, ইমতিয়াজ আহমেদ খান্দে, দানিশ আহমেদ মালা এবং মেহনান খান। তিনি বলেন, ইমতিয়াজ আহমেদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি তুর্কি তৈরি ক্যানিক টিপি, পিস্তল, ১টি ম্যাগাজিন সহ বহু নিষিদ্ধ বস্তু।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top