News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) বিডিওর উপর হামলায় দোষী সাব্যস্ত বিজেপি নেতার ৬ মাসের কারাদণ্ড
Image

(আপডেট) বিডিওর উপর হামলায় দোষী সাব্যস্ত বিজেপি নেতার ৬ মাসের কারাদণ্ড

বালুরঘাট, ১৬ ডিসেম্বর (হি. স.) : বালুরঘাটের বিডিওর ঘরে ঢুকে চেয়ার ছুঁড়ে মারার ঘটনায় দোষী সাব্যস্ত বিজেপি নেতা সুভাষ সরকারকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ বালুরঘাট আদালতের বিচারক। শুক্রবার দুপুরে বালুরঘাট জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক শরন্যা সেন প্রসাদ অভিযুক্ত বিজেপি নেতাকে দোষী সাব্যস্ত করেন। শনিবার ওই নেতার সাজা ঘোষণা করা হল । তবে দোষী সুভাষ সরকার কোনও অন্যায় করেননি বলে দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এ নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

গত পঞ্চায়েত নির্বাচনের আগে বালুরঘাটের ডাঙা পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে বিজেপির ডাকা অনাস্থা বাতিল হয়। এই ঘটনায় তৎকালীন বালুরঘাট ব্লকের বিডিও অনুজ শিকদার বিষয়টিতে হস্তক্ষেপ করেছিলেন বলে দাবি। যা নিয়ে বিডিওর সঙ্গে বিজেপির বিবাদ চরমে ওঠে। গত বছরের ১২ ডিসেম্বর বিজেপি নেতা তথা মণ্ডল সভাপতি সুভাষ সরকার বালুরঘাটের বিডিওর কার্যালয়ে ঢোকেন। কিছু বোঝার আগে ওই বিজেপি নেতা পর পর কাঠ ও লোহার দুটি চেয়ার তুলে বিডিওকে মারধর করেন বলেই অভিযোগ। যা সিসি ক্যামেরায় ধরা পড়ে। নিমেষে ওই ছবি ভাইরালও হয়ে যায়।
চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত বিডিও অভিযোগ দায়ের করেন। এদিকে ঘটনার পরেই গা ঢাকা দেয় অভিযুক্ত বিজেপি নেতা সুভাষ সরকার। তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি। পুলিশ জানতে পারে অভিযুক্ত বালুরঘাটের জেলা বিজেপি কার্যালয়েই রয়েছে। ১৪ ডিসেম্বর দুদিন পর তাকে গ্রেফতার করে পুলিশ। কিছুদিন জেল হেফাজতের পর ওই বিজেপি নেতা জামিনে মুক্তি পায়। সেই মামলায় সুভাষ সরকারকে দোষী সাব্যস্ত করে আদালত।

সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৪৭ এবং ৩২৩ ধারায় মামলা চলে। সেই মামলায় সুভাষচন্দ্র সরকারকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন এডিজে (দ্বিতীয়) কোর্টের বিচারক। খুব দ্রুত নিষ্পত্তি হওয়া এই মামলায় বিচারক দোষীকে ৪৪৭ ধারায় ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ২ মাসের বিনা শ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। এছাড়া ৩২৩ ধারায় ৬ মাসের বিনা শ্রম কারাদণ্ডের নির্দেশ দেন তিনি।

এই মামলা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “সুভাষ সরকার কোনও অন্যায় করেননি। বিডিও মোটেও ভালো মানুষ নন। বিডিও বলতেন তিনি তৃণমূলের। সুভাষ সরকারের পাশে সবরকমভাবে দল দাঁড়িয়েছে। উচ্চ আদালতে যাব আমরা। বিজেপি ক্ষমতায় আসলে ওই বিডিওর বিরুদ্ধে তদন্ত হবে।”

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026

মতপার্থক্যের কারণে জি২০ বাণিজ্য বৈঠকে ঐকমত্যের নথি হয়নি: পীযূষ গয়াল

শিকাগো, ৩ অক্টোবর (আইএএনএস): কয়েকটি দেশের মধ্যে মতপার্থক্যের কারণে জি২০ বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে কোনও ঐকমত্যের নথি গ্রহণ করা সম্ভব…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top