News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের সলগইবাজা‌রে যান দুর্ঘটনায় গুরুতর আহত ‌ত্রিপুরার তিন বরযাত্রী
Image

করিমগঞ্জের সলগইবাজা‌রে যান দুর্ঘটনায় গুরুতর আহত ‌ত্রিপুরার তিন বরযাত্রী

বাজা‌রিছড়া (অসম), ১৬ ডিসেম্বর (হি.স.) : বি‌য়ের অনুষ্ঠান শে‌ষে বা‌ড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হ‌য়েছেন তিন বরযাত্রী। আহতদের সবাই উত্তর ত্রিপুরার বাসিন্দা। দুর্ঘটনাটি আজ শনিবার ভোররাত প্রায় দু‌টো নাগাদ অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন সলগইবাজা‌র এলাকার ৮ নম্বর জা‌তীয় সড়‌কে একটি সেতুর ওপর সংঘ‌টিত হ‌য়ে‌ছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, গতকাল রা‌তে উত্তর ত্রিপুরার অন্তর্গত গঙ্গানগ‌রের আট বরযাত্রী করিমগঞ্জ জেলাধীন রামকৃষ্ণনগ‌রে এক বি‌য়ের অনুষ্ঠানে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠান শে‌ষ করে টিআর ০২ ০০২১ নম্ব‌রের এক‌টি বলেরো গাড়িতে করে বা‌ড়ি ফির‌ছি‌লেন। দুরন্ত গা‌ড়ি‌টি সলগইবাজা‌র এলাকার ৮ নম্বর জা‌তীয় সড়‌কে একটি সেতুর এক পা‌শে রে‌লিঙের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে রেলিঙের দুটি খুঁটি ভেঙে গা‌ড়ি‌টি দুম‌ড়ে-মুচ‌ড়ে গেছে। এতে আট যাত্রীর ম‌ধ্যে তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পে‌য়ে সাহা‌য্যের জন্য দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন সলগই বাজারে কর্তব্যরত ভি‌ডি‌পি কর্মী যথাক্রমে চম্পক বৈদ্য, শিপ্লব দাস, গৌতম বৈদ্যরা। তাঁরা দুর্ঘটনাস্থলে এসে বাজারিছড়া থানায় খবর দিয়ে আহত‌দের উদ্ধারে লেগে যান। এদিকে খবর পেয়ে থানা থেকে পুলিশের দল নিযে অকুস্থ‌লে পৌঁছেন এএসআই বি‌পি রাভা। ইত্যবসরে আহত‌দের উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাজারিছড়ায় মাকুন্দা লেপ্রসি কাম জেনা‌রেল হস‌পিটা‌লে।

জানা গেছে, আহত‌দের ম‌ধ্যে তিনজন যথাক্রমে উত্তর ত্রিপুরার গঙ্গানগ‌রের মণীষ ছেত্রী, প্রীতম নাথ এবং প্রশান্ত শুক্লা।

এদিকে আজ শ‌নিবার সকা‌লে পু‌লিশ দুর্ঘটনাগ্রস্ত বলেরো গা‌ড়িকে এসকেভেটর (জে‌সি‌বি)-এর সাহায্যে উদ্ধার করে নিজেদের জিম্মায় নিয়েছে।

Releated Posts

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top