News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সেবা ইন্টারন্যাশনাল ট্রাস্টের উদ্যোগে এবং এল আই সি হাউসিং ফাইন্যান্সের আর্থিক সহায়তায় আনারস চাষের একটি নুতন প্রকল্পের  উদ্বোধন
Image

সেবা ইন্টারন্যাশনাল ট্রাস্টের উদ্যোগে এবং এল আই সি হাউসিং ফাইন্যান্সের আর্থিক সহায়তায় আনারস চাষের একটি নুতন প্রকল্পের  উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ১৬ ডিসেম্বর : ধলই জেলার লংতরাইভ্যালী মহকুমার অন্তর্গত বিরাশি  মাইল নালকাটা কমিউনিটি হলে সেবা ইন্টারন্যাশনাল ট্রাস্টের উদ্যোগে এবং এল আই সি হাউসিং ফাইন্যান্সের আর্থিক সহায়তায় আনারস চাষের একটি নুতন প্রকল্পের  উদ্বোধন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সেবা ইন্টারন্যাশনালের গ্লোবাল কোঅর্ডিনেটর শ্যাম পারণ্ডে।

 অনুষ্ঠানের শুরুতে সেবা ইন্টারন্যাশনাল ত্রিপুরার প্রোগ্রাম ম্যানেজার শ্রী সঞ্জীব শীল আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে সেবা ইন্টারন্যাশনালের ভিন্নমুখী কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা রাখেন।  

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন  সেবা ইন্টারন্যাশনাল বরাবরই স্থানীয় আনারস চাষীদের স্বার্থে কাজ করে আসছে। নতুন এই প্রকল্প উদ্বোধনের ফলে আনারস চাষীরা অনেকটাই লাভবান হবেন ।

 আজের এই অনুষ্ঠানে প্রায় ২০০ আনারস চাষী অংশ গ্রহণ করে।  অন্যন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলার সংঘচালক,  ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর টিআরএলএম, সিনিয়র সাইন্টিস্ট  কৃষি বিজ্ঞান কেন্দ্র ধলাই, সেবা ইন্টারন্যাশনালের ডিরেক্টর শ্রী জিনেশ লাল । সম্পুর্ন অনুষ্ঠানটি পরিচালনা করেন  সেবা ইন্টারন্যাশনাল ত্রিপুরার কোর্ডিনেটর  ইন্দ্রজিৎ ত্রিপুরা।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top