News Flash

  • Home
  • দিনের খবর
  • সংরক্ষিত বনাঞ্চলে পিকনিক নিষিদ্ধ ঘোষণা করল বালুরঘাট বন দফতরের
Image

সংরক্ষিত বনাঞ্চলে পিকনিক নিষিদ্ধ ঘোষণা করল বালুরঘাট বন দফতরের

বালুরঘাট, ১৫ ডিসেম্বর (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সংরক্ষিত বনাঞ্চলে পিকনিক নিষিদ্ধ ঘোষণা করল বন দফতর।পুরো পিকনিকের মরশুমে এই নির্দেশিকা জারি থাকবে।

ইতিমধ্যেই সংরক্ষিত বনাঞ্চলে পিকনিক নিষিদ্ধের নির্দেশিকা পোস্টার লাগানোর প্রক্রিয়া শুরু করেছে বন দফতর। পাশাপাশি কেউ যাতে পিকনিক স্পটে ঢুকতে না পারে তার জন্য বনকর্মীরা ফরেস্ট গুলোতে নজরদারি চালাচ্ছে। এদিকে বালুরঘাট শহর ও শহর সংলগ্ন এলাকায় পিকনিক স্পট না থাকায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। বালুরঘাট বন দফতরের অধীনে ছয়টি সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। যার মধ্যে বালুরঘাটে দুটি ডাঙা ও দৌগাছি, তপনের তিনটি গুড়াইল, পাহারপুর এবং গোরাহার ফরেস্ট ও একটি কুমারগঞ্জ ফরেস্ট রয়েছে। বালুরঘাটের ডাঙা ও দৌগাছি এবং তপনের পাহাড়পুর ফরেস্টে একটা সময় পিকনিকের সব থেকে বেশি ভিড় হয়। পিকনিক করার জন্য ফরেস্ট গুলোতে পরিকাঠামো তৈরি করা হয়েছে। যদিও তা রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে। তারপরেও ভিড় বাড়ত পিকনিক স্পট গুলিতে। কিন্ত লকডাইনের সময়ই সরকারি সংরক্ষিত বনাঞ্চলে পিকনিক নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারস্বরে মাইক বাজানোর জেরে ফরেস্টের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল। এর পাশাপাশি ফরেস্টজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকত প্লাস্টিকের থালা গ্লাস সহ পিকনিকের নোংরা আবর্জনা। যার জেরে ফরেস্ট ধ্বংস হচ্ছিল। এসব কারণে এবারেও বালুরঘাট বন দফতরের অধীন ছয়টি সংরক্ষিত বনাঞ্চলে এই নির্দেশিকা লাগু থাকবে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top