News Flash

Image

মিজোরামে ১০.৭৩ লক্ষ টাকার গাঁজা সহ গ্ৰেফতার দুই মায়ানমারের নাগরিক


আইজল, ১৪ ডিসেম্বর (হি.স.) : মিজোরামে ১০.৭৩ লক্ষ টাকার গাঁজা সহ মায়ানমারের দুই নাগরিককে গ্ৰেফতার করা হয়েছে।

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাম্পাই জেলা পুলিশকে সঙ্গে নিয়ে আসাম রাইফেলস এবং রাজ্য আবগারি ও মাদক-বিরোধী দফতরের আধিকারিক ও জওয়ানরা মায়ানমার সীমান্তবর্তী গ্রাম জোটে এলাকায় যৌথ অভিযান চালিয়ে মায়ানমারের দুই নাগরিককে আটক করে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণের গাঁজা বাজেয়াপ্ত করেছেন।

ধৃত দুই মায়ানমারের নাগরিকদের যথাক্ৰমে ২৫ বছরের গিনসিয়াসিয়ামা এবং ৩৫ বছর বয়সি থানলামসিনা বলে শনাক্ত করা হয়েছে। জেরায় আটক দুই মাদক পাচারকারী তাদের অপরাধ স্বীকার করলে উভয়কে এনডিপিএস এবং অবৈধভাবে অনুপ্রেবশ করার দায়ে নির্দিষ্ট ধারায় গ্রেফতার করা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত গিনসিয়াসিয়ামা এবং থানলামসিনাকে চাম্পাই জেলা সদর থানায় হস্তান্তর করেছেন যৌথ অভিযানকারীরা।

Releated Posts

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন…

ByByNews Desk Jul 25, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০.৬ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): অসমে চলমান বন্যা পরিস্থিতিতে ১০.৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলায় এখনও…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top