News Flash

  • Home
  • Uncategorized
  • পারদ-পতন হয়েই চলেছে তিলোত্তমায়, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই জমজমাট শীতের আমেজ

পারদ-পতন হয়েই চলেছে তিলোত্তমায়, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই জমজমাট শীতের আমেজ

কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.): তিলোত্তমার শীতভাগ্য এখন মোটামুটি ভালোই, জমজমাট ঠান্ডা পড়েছে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই। ঠান্ডায় কাঁপছে পুরুলিয়া, বীরভূমের মতো পশ্চিমের জেলাগুলি। বিগত ৩ দিন ধরে একটু একটু করে নামতে নামতে সোমবার সকালে ১৫.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। দক্ষিণবঙ্গে আপাতত আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং উত্তুরে হাওয়া বিনা বাধায় প্রবেশ করতে শুরু করেছে। ফলে চেনা শীতের দেখা মিলতে পারে শীঘ্রই।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী দু’দিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে মহানগরীর তাপমাত্রা। শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও পারদ পতনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হলেও দার্জিলিং এবং কালিম্পং জেলায় আগামী দু’দিন বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলায় শুকনো আবহাওয়া থাকবে। সেই সঙ্গে শীতও পড়বে জাঁকিয়ে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top