News Flash

  • Home
  • দেশ
  • তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এ রেবন্ত রেড্ডি, উপ-মুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমর্ক, অভিনন্দন প্রধানমন্ত্রীর
Image

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এ রেবন্ত রেড্ডি, উপ-মুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমর্ক, অভিনন্দন প্রধানমন্ত্রীর


হায়দরাবাদ, ৭ ডিসেম্বর (হি.স.): তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন কংগ্রেস এ রেবন্ত রেড্ডি। বৃহস্পতিবার দুপুরে হায়দরাবাদের লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি এ রেবন্ত রেড্ডি। তেলেঙ্গানার উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভাট্টি বিক্রমর্ক। এছাড়াও কয়েকজন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তাঁরা হলেন- উত্তম কুমার রেড্ডি, সি দামোদর রাজনারসিমহা, কোমাতিরেডি ভেঙ্কট রেড্ডি এবং ডি. শ্রীধর বাবু।

আরও যাঁরা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাঁরা হলেন-পঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি, পোনম প্রভাকর, সুরেখা কোন্ডা, অনসূয়া সীতাক্কা, তুম্মলা নাগেশ্বর রাও এবং জুপেলি কৃষ্ণা রাও। সবাইকে শপথবাক্য পথ করিয়েছেন তেলেঙ্গানার রাজ্যপাল ডঃ তামিলিসাই সৌন্দররাজন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস পার্লামেন্টারি পার্টির (সিপিসি) চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা বঢরা প্রমুখ।
উল্লেখ্য, ১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানা বিধানসভায় ৬৪টি আসন জিতে রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কংগ্রেস। ভারত রাষ্ট্র সমিতি ৩৯টি আসন পেয়েছে এবং বিজেপি আটটি আসন জিতেছে। তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top