News Flash

Image

সোনারপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু গৃহবধূর

সোনারপুর, ৪ ডিসেম্বর (হি.স.): ভর সন্ধ্যায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম সুমিতা মন্ডল(৩২)। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর তেমাথা মোড় এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনারপুর থেকে তেমাথার দিকে যাচ্ছিল একটি লড়ি, সেই সময় তেমাথা থেকে একটি স্কুটি করে স্ত্রী ও সন্তানকে নিয়ে স্বামী কৃষ্ণ মন্ডল সোনারপুরের দিকে আসার পথে সেই লড়িটি স্কুটিকে সামনাসামনি ধাক্কা মারে। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গৃহবধুর। তবে অল্পের জন্য রক্ষা পেয়ে যায় তার স্বামী ও সন্তান। তারা এই মুহূর্তে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোনারপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি লরির চালককে আটক করেছে। আটক করা হয়েছে ঘাতক লরিটিকেও।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top