News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে খারাপ আবহাওয়ায় উড়ান পরিষেবা বিঘ্নিত, অন্যত্র ঘুরিয়ে দেওয়া হল ১৮টি বিমান
Image

দিল্লিতে খারাপ আবহাওয়ায় উড়ান পরিষেবা বিঘ্নিত, অন্যত্র ঘুরিয়ে দেওয়া হল ১৮টি বিমান

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): জাতীয় রাজধানী দিল্লিতে খারাপ আবহাওয়ার কারণে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা। শনিবার সকাল ৭.৩০ মিনিট থেকে ১০.৩০ মিনিটের মধ্যে মোট ১৮টি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। দিল্লিতে খারাপ আবহাওয়ার কারণে ১৮টি বিমানকে জয়পুর, লখনউ, আহমেদাবাদ ও অমৃতসর ঘুরিয়ে দেওয়া হয়েছে।

বায়ুদূষণের মধ্যেই শনিবার সকালে ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী দিল্লি। আর এই কারণেই সকাল ৭.৩০ মিনিট থেকে ১০.৩০ মিনিটের মধ্যে মোট ১৮টি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভিস্তারার পক্ষ থেকে জানানো হয়, ইউকে৯০৬ আহমেদাবাদ থেকে দিল্লীগামী বিমানকে আহমেদাবাদে ঘুরিয়ে দেওয়া হয়। আবার ইউকে৯৫৪ মুম্বই থেকে দিল্লীগামী বিমানকে জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়। খারাপ আবহাওয়া ও দৃশ্যমানতা অভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top