News Flash

  • Home
  • দিনের খবর
  • পাঁচ রাজ্যের ফল, প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন দিলীপ
Image

পাঁচ রাজ্যের ফল, প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন দিলীপ

কলকাতা, ১ ডিসেম্বর (হি.স.) : প্রতিদিন সাংবাদিকদের হরেক প্রশ্নের তৎক্ষণাৎ জবাব দিয়ে খবরে থাকেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। কিন্তু পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে প্রশ্ন কিছুটা কৌশলে শুক্রবার এরিয়ে গেলেন তিনি।

দিলীপবাবু বলেন, ‘‘আর তো এক দিন বাকি। তাই আজ আর কোনও মন্তব্য নয়। যা হবে ভালই হবে। কেন্দ্রে আবারও মোদী সরকার ফিরবে। দেশ যে ভাবে চলছে, সে ভাবেই চলবে।’’

বিধানসভা ভবনে এসে বিজেপি বিধায়কদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন দিলীপ ঘোষ। কিন্তু শুক্রবার দুপুরে সেই সাক্ষাৎ-পর্বে গরহাজির রইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেদিনীপুরের বিজেপি সাংসদ বিধানসভায় পৌঁছনোর মিনিট চল্লিশেক আগেই নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু বিধানসভা ভবন ছেড়ে চলে যান।

তবে শুভেন্দুবাবু না থাকলেও বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা-সহ দলের অধিকাংশ বিধায়কই শুক্রবার দুপুরের সৌজন্য সাক্ষাতে হাজির ছিলেন। আলাদা ভাবে বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর সঙ্গে শুক্রবার বেশ কিছু ক্ষণ কথা বলতে দেখা যায় দিলীপবাবুকে।

বিরোধী দলনেতার ঘরে তাঁরই চেয়ারের পাশে অন্য একটি চেয়ারে দিলীপবাবুর বসার ব্যবস্থা করা হয়েছিল। আলাদা করে তোয়ালেও দেওয়া হয় সেই চেয়ারে। শুভেন্দুবাবুর ঘরে বসে কফির পেয়ালাতে চুমুকও দেন দিলীপবাবু।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top