News Flash

  • Home
  • দেশ
  • নিহত তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে তৃণমূল নেতৃত্ব
Image

নিহত তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে তৃণমূল নেতৃত্ব

গোসাবা, ৩০ নভেম্বর (হি. স.) : তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে গত সোমবার পিটিয়ে খুনের অভিযোগ ওঠে গোসাবার রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েতের ৮৪ নম্বর বুথের সভাপতি মুছাক অলি মোল্লাকে। ঘটনায় গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল অনুগামীদের দিকেই অভিযোগের আঙুল উঠেছিল। জেলা পরিষদের সদস্য অনিমেষ মণ্ডলের অনুগামী মুছাক অলি এলাকার একটি সরকারি রাস্তা তৈরিতে অনিয়মের প্রতিবাদ করায় তাঁকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার চারদিনের মাথাতেই গোসাবার বিবাদমান দুই তৃণমূল নেতা সুব্রত মণ্ডল ও অনিমেষ মন্ডলকে সাথে নিয়েই মৃতের বাড়ি গেলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সওকাত মোল্লা ও রাজ্য মন্ত্রীসভার সদস্য দিলিপ মন্ডল। পরিবারের পাশে থাকার বার্তার পাশাপাশি এলাকাবাসীকে তৃণমূলের মধ্যে কোনরকম কোন্দল নেই সেই বার্তা দিতেই এই উদ্যোগ নেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব।

বৃহস্পতিবার তৃণমূলের তরফ থেকে নিহতের পরিবারকে তিন লক্ষ টাকা আর্থিক সাহায্য যেমন করা হয়, তেমনি পরিবারের পাশে থাকার বার্তা দেন তাঁরা। মৃতের স্ত্রী তানজিলা মোল্লা ও বাবা নূর মহম্মদ মোল্লাকে সান্তনা দেন তৃণমূল নেতৃত্ব। পরিবারের তরফ থেকে সরকারি চাকরির জন্য আবেদন জানানো হয় দলের নেতৃত্বের কাছে। তানজিলা বলেন, “ আজ ওনারা আমাদের বাড়িতে এসেছিলেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমাদের সংসার কিভাবে চলবে সেই বিষয়টা ওনাদের দেখার আবেদন জানিয়েছি।” সওকাত বলেন, “ দলীয় কর্মীর মৃত্যুতে আমরা মর্মাহত। পরিবারের পাশে দল আছে। এই ঘটনায় যারা দোষী তাঁদের শাস্তির ব্যবস্থা করার জন্য পুলিশ প্রশাসনকে বলেছি। দলের মধ্যে কোন গোষ্ঠী কোন্দল নেই।” এদিন এলাকার মানুষকে এলাকায় শান্তি বজায় রাখার বার্তা দেন সওকাত, দিলীপরা।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top