News Flash

Image

ডিজিটাল বাজার ডট কম অ্যাপের উদ্বোধন

আগরতলা, ২৯ নভেম্বর : ডিজিটাল ত্রিপুরা গড়ার লক্ষে আরও এক কদম এগিয়ে গেছে রাজ্য সরকার। এখন ডিজিটাল বাজার ডট কম অ্যাপের্ মাধমে ত্রিপুরায় উৎপাদিত সামগ্রী দেশের যে কোনও জায়গায় পৌঁছে দিতে এবং যে কোনও জায়গা থেকে অনলাইনে সামগ্রী ক্রয় করতে পারবেন ব্যবসায়ীরা।

রাজ্যের শিল্প ও বানিজ্য মন্ত্রী সান্তনা চাকমার হাত ধরে আজ এই ডিজিটাল বাজার অ্যাপের উদ্বোধন হয়েছে। এদিন আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার।

এদিন শান্তনা চাকমা বলেন ,এখন থেকে আগরতলার ব্যবসায়ীরা ডিজিটাল পদ্ধতিতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের সামগ্রী বিক্রি করতে পারবেন। ত্রিপুরার বিভিন্ন সামগ্রী দেশের যেকোনো রাজ্য থেকে অর্ডার করে এই ডিজিটাল বাজারের মাধ্যমে বুক করে নিয়ে যেতে পারবে ক্রেতারা।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top