News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে  জনজাতি সুরক্ষা মঞ্চের জনসভার তারিখ পরিবর্তনের দাবি তিপ্রা মথা বিধায়কের
Image

 ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে  জনজাতি সুরক্ষা মঞ্চের জনসভার তারিখ পরিবর্তনের দাবি তিপ্রা মথা বিধায়কের

আগরতলা, ২৫ নভেম্বর : ২৫ ডিসেম্বর বড়দিন। জনজাতি সুরক্ষা মঞ্চের জনসভার তারিখ পরিবর্তনের দাবি তিপ্রা মথা বিধায়কের। ডি জি পি কে চিঠি  পাঠিয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা।

 খ্রীষ্টান সম্প্রদায়ের এক বিশেষ ধর্মীয় উৎসব হলো বড়দিন। তাই এদিন রাজধানী আগরতলায় জনজাতি সুরক্ষা মঞ্চের আহূত জনসভার তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়েছেন তিপ্রামথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছেও এই বিষয়ে চিঠি লিখেছেন।

৬ই নভেম্বর রাজ্য পুলিশের কাছে লেখা চিঠিতে বিধায়ক রঞ্জিত দেববর্মা এই মর্মে অনুরোধ জানিয়ে লিখেছেন যে, রাজ্যের খ্রীষ্টান সম্প্রদায়ের এক বিশেষ ধর্মীয় উৎসব হলো বড়দিন।তাই চিরাচরিত ঐতিহ্য রক্ষা ও শান্তি রক্ষার স্বার্থে ও যে কোন ধরনের অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে ২৫শে ডিসেম্বরের আগে বা পরে যে কোন একটি দিনে জনজাতি সুরক্ষা মঞ্চের জনসভার জন্য যেন অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য যে,২৫শে ডিসেম্বর শান্তিপূর্ণ জনসভা করার জন্য আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান( আস্তাবল মাঠ) ব্যাবহার করার অনুমতি চেয়ে ১২ ই অক্টোবর তারিখে জনজাতি সুরক্ষা মঞ্চের তরফে ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অধিকর্তার কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছিল। এখন দেখার বিষয় হলো, রাজ্য পুলিশের মহা নির্দেশক তিপ্রামথা দলের বিধায়কের লেখা চিঠির বিষয়ে কী সিদ্ধান্ত নেন।উল্লেখ করা যায় যে, সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ও ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অধিকর্তার কাছেও চিঠি লিখেছেন।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top