News Flash

  • Home
  • দিনের খবর
  • এবার ময়দানে প্রকাশ্যে যুবককে এলোপাথারি কোপ, গ্রেফতার অভিযুক্ত
Image

এবার ময়দানে প্রকাশ্যে যুবককে এলোপাথারি কোপ, গ্রেফতার অভিযুক্ত

কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.) : ফের খাস কলকাতায় ভরদুপুরে কোপানো হল এক যুবককে। অভিযোগ, ধাওয়া করে তাঁর পেটে ছুরি মারা হয়। গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে।

পুলিশ সূত্রে খবর, জখম যুবকের নাম সৌরভ মল্লিক (৩২)। তিনি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা। অভিযুক্ত যুবক ও তিনি একই জায়গায় কাজ করতেন বলে খবর। এদিন ময়দান চত্বরে দুপুর দুটো নাগাদ দুজনে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এর পর একটি ছোট ছুরি নিয়ে সৌরভকে আক্রমণ করেন অভিয়ুক্ত। তাঁকে ধাওয়া করে পেটে ছুরি মারেন। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় সৌরভকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার উত্তপ্ত হয়েছিল চিৎপুর। দুই যুবকের মধ্যে বচসা থেকে হাতাহাতি, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় যুবককে। ছুরির আঘাতে প্রথমে গুরুতর জখম হন এক যুবক। তাঁকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা কিছুক্ষণ পর মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটার আগেই ফের ময়দানে এলোপাথারি কোপালেন তাঁর প্রাক্তন সহকর্মী।

Releated Posts

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top