News Flash

  • Home
  • দিনের খবর
  • বিআরএস সরকারের শাসনকালে বীতশ্রদ্ধ ও বিরক্ত তেলেঙ্গানার জনগণ : প্রধানমন্ত্রী মোদী
Image

বিআরএস সরকারের শাসনকালে বীতশ্রদ্ধ ও বিরক্ত তেলেঙ্গানার জনগণ : প্রধানমন্ত্রী মোদী

কামারেড্ডি, ২৫ নভেম্বর (হি.স.): বিআরএস সরকারের শাসনকালে বীতশ্রদ্ধ ও বিরক্ত তেলেঙ্গানার জনগণ। তেলেঙ্গানার কে চন্দ্রশেখর: রাও-এর সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তেলেঙ্গানার কামারেড্ডি জেলায় এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি তেলেঙ্গানায় পরিবর্তনের ঢেউ দেখতে পাচ্ছি। তেলেঙ্গানার জনগণ বিআরএস সরকারের শাসনে বিরক্ত এবং এই শাসন থেকে মুক্তি চাইছে…এবার হাওয়া বিজেপির পক্ষে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, জনগণ আমাদের ট্র্যাক রেকর্ড দেখেছেন, বিজেপি যাই বলে, তাই করে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা তিন তালাক বন্ধ করব এবং আমরা তা করেছি। আমরা বলেছিলাম যে ৩৭০ ধারা বাতিল করা হবে, মহিলাদের জন্য সংরক্ষণ, সৈনিকদের জন্য ওয়ান র‌্যাঙ্ক ওয়ান পেনশন এবং আমরা তা পূরণ করেছি। আমরা রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তা করাও হচ্ছে।”

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top