News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভাটপাড়ায় শুটআউটে খুন ভিকি যাদবের বাড়িতে সিবিআই
Image

ভাটপাড়ায় শুটআউটে খুন ভিকি যাদবের বাড়িতে সিবিআই

বারাকপুর, ২৫ নভেম্বর (হি.স.) : ভাটপাড়ায় শুটআউটে নিহত তৃণমূল কর্মী ভিকি যাদবের বাড়িতে সিবিআই। ভোট পরবর্তী হিংসায় আকাশ যাদব খুনের ঘটনায় প্রধান সাক্ষী ছিলেন ভিকি যাদব। সেই মামলার তদন্তেই সিবিআই হানা বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শনিবার দুপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই সদস্যের প্রতিনিধি দল ভিকির বাড়িতে যায়। প্রায় পনেরো মিনিট সেখানে ছিলেন তারা ।

গত ২১ নভেম্বর সন্ধ্যায় জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে পুরানি তালাব সংলগ্ন এলাকায় শুটআউটের ঘটনা ঘটে। নিজের বাড়ির সামনেই ঝাঁজরা হয়ে যান তৃণমূল কর্মী ভিকি যাদব। এই ঘটনার তদন্তে বারাকপুর কমিশনারেটের ডিসি (নর্থ) শ্রীহরি পাণ্ডের নেতৃত্বে একটি বিশেষ টিম তৈরি করা হয়। একাধিক এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, চারজন ভাড়াটে খুনি এসেছিল। তারা প্রথমে মেঘনা মিল সংলগ্ন একটি ফাঁকা কোয়ার্টারে এসে ওঠে। সেখানে কিছুক্ষণ থাকার পর তাদের মধ্যে তিনজন বাইকে করে ঘটনাস্থলে পৌঁছে ভিকিকে খুন করে। দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে, ধরপাকড়ের মাঝেই তৃণমূল কর্মীর ‘ঘনিষ্ঠে’র রহস্যমৃত্যু। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বছর বাইশের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, ভিকির খুনের ঘটনার পর বারবার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল ওই হরেরামকে। একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। ভিকি এবং ভিকি ‘ঘনিষ্ঠে’র মৃত্যুর তদন্তের মাঝেই নিহত তৃণমূল কর্মীর বাড়িতে সিবিআই হানা নিয়ে জোর হইচই।

শনিবার দুপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই সদস্যের প্রতিনিধি দল ভিকির বাড়িতে যায়। প্রায় মিনিট পনেরো সিবিআই আধিকারিকরা নিহত তৃণমূল কর্মীর ১৭ নম্বর ওয়ার্ডের পুরানি তলব এলাকার বাড়িতে ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। ভোট পরবর্তী হিংসায় আকাশ যাদব খুনের ঘটনায় প্রধান সাক্ষী ছিলেন ভিকি যাদব। সেই মামলার তদন্তেই সিবিআই হানা বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Releated Posts

উত্তর ২৪ পরগনার পুকুর থেকে উদ্ধার বিপুল অস্ত্র ও গুলি, তদন্তে পুলিশ

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার হাবরার একটি পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার…

ByByNews Desk Jun 15, 2026

‘বন্দে মাতরম্’-এর সুরে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাল স্লোভাকিয়া

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক এই সফর উপলক্ষে…

ByByNews Desk Jun 15, 2026

ভারত দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সুপ্রস্তুত, তবে আত্মতুষ্টির সুযোগ নেই: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতের অর্থনীতি বর্তমানে সন্তোষজনকভাবে এগোলেও দেশের প্রবৃদ্ধির ধারাকে নিশ্চিত ধরে নেওয়া উচিত নয় বলে…

ByByNews Desk Jun 15, 2026

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা শুরু করল ইন্ডিগো

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশের বৃহত্তম স্বল্পমূল্যের বিমান সংস্থা ইন্ডিগো সোমবার উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ)…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top