News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশের বাহরাইচে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত চালক ও খালাসি
Image

উত্তর প্রদেশের বাহরাইচে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত চালক ও খালাসি

বাহরাইচ, ২২ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় বুধবার সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও খালাসির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এলাকা আধিকারিক জয় প্রকাশ ত্রিপাঠি জানিয়েছেন, বুধবার সকালে বাহরাইচ-সীতাপুর সড়কের হারদি থানা এলাকার চাহালারি ঘাট সেতুতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় নিহত চালকের নাম আনোয়ার (২৮) এবং খালাসির নাম–মোহাম্মদ তাহির (২০)। অপর ট্রাকের চালক মজিদ আলী আহত হয়েছেন। তবে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বুধবার জেলার সীতাপুর সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। তারপর পুলিশ ক্রেনের সাহায্যে সড়ক থেকে যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। নিহতের পরিবারকে ঘটনার তথ্য জানানো হয়েছে।

Releated Posts

কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির প্রয়াণে ভারতে রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত জাতীয় পতাকা

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির প্রয়াণে সোমবার এক দিনের রাষ্ট্রীয়…

ByBySandeep Biswas Jul 13, 2026

অনুদান তছরুপ বিতর্কের মাঝেই রামমন্দিরে সিইও নিয়োগের বিজ্ঞপ্তি জারি ট্রাস্টের

অযোধ্যা, ১৩ জুলাই (আইএএনএস) : রামমন্দিরে অনুদান তছরুপের অভিযোগ ঘিরে বিতর্কের আবহেই প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) পদে নিয়োগের…

ByBySandeep Biswas Jul 13, 2026

কলকাতায় দুষ্কৃতী রাজা দত্ত গুলিবিদ্ধ হয়ে নিহত, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৫

কলকাতা, ১৩ জুলাই(আইএএনএস) : উত্তর দমদমের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে সোমবার ভোরে সন্দেহভাজন গুলির লড়াইয়ে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত…

ByBySandeep Biswas Jul 13, 2026

নয়ডার জেলাশাসকের দফতর উড়িয়ে দেওয়ার হুমকি ই-মেলে, সতর্ক পুলিশ প্রশাসন

গ্রেটার নয়ডা (উত্তরপ্রদেশ), ১৩ জুলাই (আইএএনএস): গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক (ডিএম) মেধা রূপমের দফতর উড়িয়ে দেওয়ার হুমকি-ইমেল ঘিরে…

ByByTaniya Chakraborty Jul 13, 2026
Scroll to Top