News Flash

  • Home
  • বিদেশ
  • ভোটমুখী বাংলাদেশে হিংসা অব্যাহত
Image

ভোটমুখী বাংলাদেশে হিংসা অব্যাহত

ঢাকা, ২০ নভেম্বর (হি.স.): সোমবার বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে বগুড়ায় জামাতের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরির চেষ্টাও হয়। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোটমুখী বাংলাদেশে হিংসা অব্যাহত। বিরোধী দল বিএনপি ও সঙ্গী জামাত শিবিরের তাণ্ডব দেখছে দেশ। পুলিশ সূত্রে খবর, সোমবার শহরের কানুচগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। জামাতের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ পৌঁছলে হরতাল সমর্থকরা কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ টায়ারের আগুন নিভিয়ে ও অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এছাড়া শহরের নামাজগড় এলাকায় বগুড়া পৌর জামাতের আমির অধ্যক্ষ আবিদুর রহমানের নেতৃত্ব মিছিল হয়েছে।

শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিএনপি ও জামাতের ডাকা বন্‌ধে রেহাই পাচ্ছে না বাস-ট্রেনও। বন্‌ধ শুরুর আগেই শনিবার জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। গত ২৮ অক্টোবর থেকে ১৯ নভেম্বর অবধি দেড়শো যানবাহনে (ট্রেনসহ) আগুন দেওয়া হয়। অর্থাৎ বন্ধ-অবরোধ সফল করতে দল দুটির হাতিয়ার হলো আগুন সন্ত্রাস।

Releated Posts

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026

এসএফজে-শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের নতুন কৌশল, পুলিশি পদক্ষেপ উসকে দিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারের ছক: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের যুবকদের উসকানি দিতে এবং সহিংসতার দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে বিদেশভিত্তিক একাধিক নেটওয়ার্ক সমন্বিতভাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top