News Flash

  • Home
  • দেশ
  • ২০২২ সালে ১১ লক্ষ শিশু প্রথম হামের টিকা মিস করেছে বলে দাবি করা প্রতিবেদন ‘ভুল’ : স্বাস্থ্য মন্ত্রক
Image

২০২২ সালে ১১ লক্ষ শিশু প্রথম হামের টিকা মিস করেছে বলে দাবি করা প্রতিবেদন ‘ভুল’ : স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : ভারতে ২০২২ সালে ১১ লক্ষ শিশু তাদের প্রথম হামের ভ্যাকসিনের ডোজ মিস করেছে বলে একটি মিডিয়া রিপোর্টে প্রকাশ করা হয়েছিল। এই প্রতিবেদন সম্পূর্ণ ভুল বলে শনিবার জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

২০২২ সালে প্রকাশিত একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারতে প্রায় ১১ লক্ষ শিশু তাদের প্রথম হামের ভ্যাকসিনের ডোজ মিস করেছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক শনিবার জানিয়েছে, এই রিপোর্ট সুম্পূর্ণ ভুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে জানানো হয়েছিল যে ২০২২ সালে ভারতে প্রায় ১১ লক্ষ শিশু তাদের প্রথম হামের টিকার ডোজ মিস করেছে, এই অভিযোগ করে একটি মিডিয়া রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। এই প্রতিবেদনটি সত্যের উপর ভিত্তি করে লেখা হয়নি এবং এতে প্রকৃত চিত্রও তুলে ধরা হয়নি বলে শনিবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top