News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় দূর্গা বাড়িতে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত 
Image

আগরতলায় দূর্গা বাড়িতে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত 

আগরতলা, ১৮ নভেম্বর: প্রত্যেক বছরই নিয়ম মেনে অগ্রহায়ণ মাসের ১ তারিখ কাত্যায়নী পূজা হয়ে থাকে। রাজ আমল থেকে প্রত্যেক বছরই আগরতলায় দুর্গাবাড়িতে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। আজ দুর্গাবাড়িতে কাত্যায়নী পূজো দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

উল্লেখ, কাত্যায়নী হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির অংশবিশেষ।নবদুর্গা নামে পরিচিত দুর্গার নয়টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ রূপে পূজিত হন। শাক্তধর্ম মতে, তিনি মহাশক্তির একটি ভীষণা রূপ এবং ভদ্রকালী বা চণ্ডীর মতো যুদ্ধদেবী রূপে পূজিতা। 

দূর্গাবাড়ির পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য্য বলেন, দেবী কাত্যবংশীয় ঋষি কাত্যায়নের কন্যারূপে জন্মগ্রহণ করে কাত্যায়নী নামে পরিচিতা হন। দ্বাপর যুগ থেকে কার্তিক মাসের সংক্রান্তি দিন ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয় এবং অগ্রহায়ণ মাসের ১ তারিখ সপ্তমী পুজো অনুষ্ঠিত হয়। 

এদিন দূর্গাবাড়িতে পূজো দিলেন মেয়র দীপক মজুমদার। তিনি রাজ্যবাসীর মঙ্গলআর্থে পুজো দিয়েছেন। তিনি মায়ের  কাছে রাজ্যের প্রতি ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় রাখার জন্য প্রার্থনা করেছেন। 

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top