News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোশ্যাল মিডিয়ার কমিটির সদস্যদের নিয়ে কংগ্রেসের বৈঠক
Image

সোশ্যাল মিডিয়ার কমিটির সদস্যদের নিয়ে কংগ্রেসের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বরঃ

লোকসভা নির্বাচনের আগে দলীয় সোশ্যাল মিডিয়ার কমিটির সদস্যদের নিয়ে শনিবার বৈঠক সারলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সামনেই রাজ্যে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র অরে শাসক বিজেপি ইতিমধ্যেই মাঠে নেমেছে। তবে পিছিয়ে নেই কংগ্রেসও। দলকে ঐক্যবদ্ধ করতে তাঁরাও মরিয়া। শনিবার প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে সোশ্যাল মিডিয়া কমিটির সদস্যদের নিয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এদিনের বৈঠক শেষে আশিস সাহা বলেন, আগামীদিনে প্রযুক্তিগত দিক দিয়ে দলের বিভিন্ন কাজ অথবা তথ্য কিভাবে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা যায় সেই বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। তিনি বলেন, বর্তমান সময়ে ইলেকট্রনিক দ্রব্যের ব্যবহারে মানুষ অব্যস্থ, খুব সহজেই এখন মানুষের কাছে নিজেদের বক্তব্য বা চিন্তাধারা প্রকাশ করা যায় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাই দলীয় প্রচারে কিভাবে এর ব্যবহার করে মানুষের কাছে পৌঁছানো যায় সেই নিয়েই এদিন বিস্তারিত আলোচনা হয়েছে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top