News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রকাশ্য দিবালোকে দুই বখাটে যুবক দ্বারা আক্রান্ত এক ফাইন্যান্স কর্মী
Image

প্রকাশ্য দিবালোকে দুই বখাটে যুবক দ্বারা আক্রান্ত এক ফাইন্যান্স কর্মী

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৮ নভেম্বর : প্রকাশ্য দিবালোকে দুই উশৃংখল এবং মদমত্ত যুবক দ্বারা আক্রান্ত হয়েছেন বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থার এক কর্মী। তাঁকে মারধর করে তাঁর কাছে থাকা প্রায় ১৫ হাজার টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠে এসেছে। 

 জানা গেছে,  ভিক্টর ফাইন্যান্স কোম্পানির খোয়াই ব্রাঞ্চে কর্মরত জনৈক আধিকারিক রুবেল চাষা অন্যান্য সময়ের মতো আজ শনিবার যখন কল্যাণপুর থানাধীন বাগানবাজার এলাকার চা বাগান এলাকায় নিজের নির্ধারিত কাজ করতে যাচ্ছিলেন, তখন রাস্তায় তাকে আটক করে সংশ্লিষ্ট এলাকার ভোলন তাঁতি এবং শিবলাল তাঁতি নামে দুই যুবক। 

 অভিযোগ সংশ্লিষ্ট দুই যুবক ভিক্টর ফাইন্যান্সের আধিকারিক রুবেল চাষাকে রাস্তায় দাঁড় করিয়ে লোন দাবি করেন।  তখন শ্রী চাষা বলেন, লোন নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম-নীতি অনুসরণ করার পরে কোম্পানি লোন প্রদান করে। তার জন্য প্রয়োজনীয় শর্ত সম্পন্ন হলেই লোন প্রদান করা হবে। 

এই কথাগুলো বলার সাথে সাথেই ভুলন তাতি সহ শিবলাল তাতী রুবেল চাষাকে প্রচন্ড মারধর করে এবং তার কাছে থাকা কোম্পানির ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। এমনকি রুবেল চাষার  বাইকও প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকাতে। এদিকে ভিক্টর ফাইন্যান্স কোম্পানির রুবেল চাষা ভোলন তাঁতি সহ শিবলাল তাতীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন বলে খবর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top