News Flash

  • Home
  • দিনের খবর
  • বিকাশ ভবনের সামনে চাকরিপ্রার্থীদের ধর্নার আবেদন নাকচ করল হাই কোর্ট
Image

বিকাশ ভবনের সামনে চাকরিপ্রার্থীদের ধর্নার আবেদন নাকচ করল হাই কোর্ট

কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.) : চাকরির দাবিতে ধর্নায় বসতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েও অনুমতি মেলেনি। এ‍বার উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের নিরাশ করল কলকাতা হাই কোর্টও। বিকাশ ভবনের সামনে ধর্না কর্মসূচির অনুমতি দেওয়ার আবেদন বুধবার খারিজ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এ ক্ষেত্রে রাজ্যের আপত্তিতেই সায় দিয়েছেন বিচারপতি।

শূন্যপদে দ্রুত নিয়োগ-সহ একাধিক দাবিতে বিকাশ ভবনের কাছে ধর্না কর্মসূচি করতে চেয়ে প্রথমে পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি না-দেওয়ায় হাই কোর্টের দ্বারস্থ হন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। এর আগেও ওই জায়গায় কর্মসূচি করতে অনুমতি দেয়নি পুলিশ।

শুক্রবার বিচারপতি সেনগুপ্ত জানান, আন্দোলনকারীরা বিধাননগরের সেন্ট্রাল পার্কের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট অ্যাকাডেমির সামনে কর্মসূচি করতে পারবেন। সেখানে তিন দিন ধর্না কর্মসূচি করা যাবে।

আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্যের স্কুলগুলিতে কয়েক লক্ষ শূন্যপদ থাকলেও সরকারের সদিচ্ছার অভাবে সেই শূন্যপদগুলিতে শিক্ষক নিয়োগ হচ্ছে না।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top