News Flash

  • Home
  • দিনের খবর
  • হঠাৎ শ্বাসকষ্ট জ্যোতিপ্রিয়র, জেলেই দেওয়া হল অক্সিজেন
Image

হঠাৎ শ্বাসকষ্ট জ্যোতিপ্রিয়র, জেলেই দেওয়া হল অক্সিজেন

কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.) : গ্রেফতারির পর থেকেই নিজেকে ‘অসুস্থ‘ বলে দাবি করছিলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রথমদিন আদালতে পেশ করার সময়ই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি ভর্তি করা হয়েছিল তাঁকে হাসপাতালে। কয়েকদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর ছুটি পান তিনি। বিরোধী নেতৃবৃন্দ প্রকাশ্যেই ‘এসব নাটক’ বলে মন্তব্য করেছেন। কিন্তু বৃহস্পতিবার রাতে জেলে আচমকা ‘অসুস্থ’ হয়ে পড়েন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

বর্তমানে জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন প্রেসিডেন্সি জেলে। বৃহস্পতিবার রাতে সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় শ্বাসকষ্ট। স্বাভাবিকভাবেই তড়িঘড়ি তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। দেওয়া হয় অক্সিজেন। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে সুস্থ হন মন্ত্রী। হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি বলে জানা গিয়েছে। আপাতত স্থিতিশীল তিনি।

প্রসঙ্গত, গ্রেফতারের পর থেকে বহুবার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানিয়েছিলেন তাঁর হাত-পা ব্যথা। পক্ষাঘাতের আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। বৃহস্পতিবার ভারচুয়াল শুনানিতে আদালতেও অসুস্থতার কথা জানান মন্ত্রী। বলেন, “৩৫০ সুগার। হাত-পা কাজ করছে না। আমাকে বাঁচতে দিন।” এর পরই রাতে জেলে অসুস্থ হয়ে পড়েন তিনি।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top