News Flash

  • Home
  • দিনের খবর
  • নিয়োগ দুর্নীতি: মামলার দ্রুত নিষ্পত্তিতে নতুন বেঞ্চ গঠন হাই কোর্টের
Image

নিয়োগ দুর্নীতি: মামলার দ্রুত নিষ্পত্তিতে নতুন বেঞ্চ গঠন হাই কোর্টের

কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.) : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার দ্রুত নিষ্পত্তি করতে এবার নতুন বেঞ্চ গঠন করে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নতুন বেঞ্চ গড়ে দিলেন। হাই কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে এই সংক্রান্ত সমস্ত মামলা শুনবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার বিচার হবে কলকাতা হাই কোর্টেই। পাশাপাশি তদন্ত শেষ, মামলার নিষ্পত্তি করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়।

মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে কোনও চাকরি বাতিল হবে না, নির্দেশে এমনই জানিয়েছিল ডিভিশন বেঞ্চ। এছাড়া দ্রুত মামলাগুলির নিষ্পত্তি করতে হাই কোর্টের প্রধান বিচারপতির অধীনে বিশেষ বেঞ্চ গড়তে হবে।

পুজোর ছুটির পর বৃহস্পতিবার আদালত পুরোদমে চালু হলে চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবী আবেদন জানিয়েছিলেন, দ্রুত নতুন বেঞ্চ গঠন করে মামলাগুলির নিষ্পত্তি হোক। আর কতদিন চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে থাকবেন? এই প্রশ্ন তুলেছিলেন আইনজীবী।

তাঁদের দুর্দশা, আবেগের কথা ভেবে শুক্রবার হাই কোর্টের তরফে নতুন বেঞ্চ গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়। এবার হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলাগুলি শুনবে। ৬ মাসের মধ্যে এই সব মামলার শুনানি শেষ করে কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top