News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • দিমানিতে হিংসায় একজন আহত, দুপুর একটা পর্যন্ত মধ্যপ্রদেশে ভোট পড়েছে ৪৫.৪০ শতাংশ
Image

দিমানিতে হিংসায় একজন আহত, দুপুর একটা পর্যন্ত মধ্যপ্রদেশে ভোট পড়েছে ৪৫.৪০ শতাংশ

ভোপাল, ১৭ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের দিমানি বিধানসভা কেন্দ্র ছাড়া রাজ্যের সর্বত্রই শান্তিতে চলছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছে ৪৫.৪০ শতাংশ। মধ্যপ্রদেশের ২৩০টি আসনেই ভোটগ্রহণ হচ্ছে শুক্রবার, প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২,৫৩৩ জন প্রার্থী, তাঁদের মধ্যে ২৫২ জন মহিলা প্রার্থী। ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ১১৬। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ৫.৬ কোটি, তার মধ্যে ২.৮৮ কোটিও পুরুষ, ২.৭২ কোটি মহিলা। নকশাল প্রভাবিত হওয়ায় বালাঘাটের তিনটি ভোট কেন্দ্র এবং ডিন্ডোরির ৪টি ভোট কেন্দ্রে সকাল ৭টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাই ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ২ লক্ষ রাজ্য পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণের মধ্যেই মিরঘান, মোরেনার দিমানি বিধানসভা কেন্দ্রের ১৪৭-১৪৮ নম্বর ভোটকেন্দ্রে হিংসার খবর পাওয়া গিয়েছে, দুই পক্ষের মধ্যে পাথর ছোড়া হয়। একজন আহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিএসপি বিজয় সিং ভাদোরিয়া বলেছেন, সকালে হিংসার খবর পাওয়া যায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে।

উল্লেখ্য, ২০১৮-র বিধানসভা ভোটে মধ্যপ্রদেশে কংগ্রেস ১১৪, বিজেপি ১০৯, বিএসপি ২ এবং নির্দল ও অন্যেরা ৫টি আসনে জেতে। শেষ পর্যন্ত বিএসপি এবং নির্দলদের সমর্থনে সরকার গড়েছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন কমল নাথ। কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে ২০২০-র মার্চে ২২ জন কংগ্রেস বিধায়কের বিদ্রোহের জেরে গদি হারান কমল নাথ। চতুর্থ বারের জন্য মধ্যপ্রদেশের কুর্সি পেয়েছিলেন শিবরাজ সিং চৌহান। এবার কী হয়, তা দেখা যাবে ৩ ডিসেম্বর।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top