News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • নির্বিঘ্নে ও শান্তিতেই ভোট চলছে ছত্তিশগড়ে; তিনটে পর্যন্ত ভোটের হার ৫৫.৩১ শতাংশ
Image

নির্বিঘ্নে ও শান্তিতেই ভোট চলছে ছত্তিশগড়ে; তিনটে পর্যন্ত ভোটের হার ৫৫.৩১ শতাংশ

রায়পুর, ১৭ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ে নির্বিঘ্নে ও শান্তিতেই চলছে দ্বিতীয় তথা অন্তিম দফার ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ১৮,৮০০-র বেশি বুথ কেন্দ্রে হচ্ছে ভোটগ্রহণ। এর মধ্যে ৭০০টি সাংওয়ারী ভোটকেন্দ্র, যেখানে শুধুমাত্র মহিলা ভোট কর্মী মোতায়েন রয়েছেন। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। শুধুমাত্র। বিন্দ্রানবগড় বিধানসভা কেন্দ্রের ৯টি ভোটকেন্দ্রে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছিল ৩৮.২২ শতাংশ। তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৫৫.৩১ শতাংশ। দুর্গ জেলার কুরিডিহ গ্রামের ৫৭ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী তথা এই কেন্দ্রের প্রার্থী ভূপেশ বাঘেল। তিনি ভোট দেওয়ার পর বলেন, “৭৫টি আসনের গন্ডি অতিক্রম করা আমাদের লক্ষ্য। ফের মুখ্যমন্ত্রী কে হবেন তা হাইকমান্ড ঠিক করবে।” এদিন অম্বিকাপুর থেকে ভোট দিয়েছেন টি এস সিং দেও, ছত্তিশগড়ে কংগ্রেসের জয় নিয়ে ব্যক্ত করেছেন আত্মবিশ্বাস।

দ্বিতীয় দফায় ৭০টি আসনে ৯৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভারতীয় জনতা পার্টি ও কংগ্রেস ৭০টি আসনেই লড়ছে। ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় পুলিশ ছাড়াও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, ছত্তিশগড়ে প্রথম দফায় গত ৭ নভেম্বর ২০টি আসনে ভোটগ্রহণ হয়েছিল, মোট ৯০টি আসনের মধ্যে বাকি ৭০টি আসনে ভোটগ্রহণ চলছে শুক্রবার। গত ৭ নভেম্বর প্রথম দফায় মাওবাদী উপদ্রুত ২০টি আসনে ভোট হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের বিধানসভা ভোটে দেড় দশকের বিজেপি শাসনের ইতি ঘটিয়ে প্রথম বার বিধানসভা ভোটে জিতে ছত্তিশগড়ে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। রাজ্যের ৯০টি বিধানসভা আসনের মধ্যে ৬৮টি জিতেছিল তারা। বিজেপি ১৫টিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর দল ‘জনতা কংগ্রেস ছত্তিশগড়’ (জেসিসি) পাঁচটি এবং তার সহযোগী বিএসপি দু’টি বিধানসভা আসনে জয়ী হয়েছিল। আগামী ৩ ডিসেম্বর ছত্তিশগড় ছাড়াও মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরামে ভোটগণনা।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top