News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আংশিক পরিবর্তন অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার রুটিনে
Image

আংশিক পরিবর্তন অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার রুটিনে

গুয়াহাটি, ১৫ নভেম্বর (হি.স.) : অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ (সেকেন্ডারি এডুকেশন বোর্ড অব আসাম) সংক্ষেপে ‘সেবা’ পরিচালিত হাইস্কুল শিক্ষান্ত বা মাধ্যমিক পরীক্ষার রুটিনে আংশিক পরিবর্তন করা হয়েছে।

সেবা-র পরীক্ষা নিয়ন্ত্রক (কন্ট্রোলার অব এগজামিনেশন) নয়নজ্যোতি শর্মা এক বিজ্ঞপ্তি জারি করে সংশোধিত রুটিন প্রকাশ করেছেন। সংশোধিত রুটিন অনুযায়ী, ইংরেজি বিষয়ের পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি (২০২৪ সাল) সকাল ৯:০০টা থেকে দুপুর ১২টা পৰ্যন্ত, ২০ ফেব্ৰুয়ারির সমাজ বিজ্ঞান পরীক্ষা ১৯ ফেব্ৰুয়ারি সকাল ৯ :০০টা থেকে দুপুর ১২টা পৰ্যন্ত, ২৬ ফেব্ৰুয়ারির সাধারণ বিজ্ঞানের পরীক্ষা ২৭ ফেব্ৰুয়ারি সকাল ৯ :০০টা থেকে দুপুর ১২টা পৰ্যন্ত এবং ২৭ ফেব্ৰুয়ারির ঐচ্ছিক বিষয়ের পরীক্ষাগুলি ওইদিনই বেলা ১:৩০ থেকে ৪:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ মার্চ, ২০২৪-এ।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে ২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার জন্য সেবা যে রুটিন প্রকাশ করেছিল তাতে কিছু অসংগতি ছিল। কেননা, পরীক্ষার জন্য নিৰ্ধারিত তিনদিন ছিল সরকারি ছুটি। পূর্ববর্তী রুটিন অনুযায়ী ২০ ফেব্ৰুয়ারি নিৰ্ধারণ করা হয়েছিল সমাজ বিজ্ঞানের পরীক্ষা। সরকারি ছুটির তালিকায় এদিন কারবি জনগোষ্ঠীর উৎসব কারবি ডেহাল কাসির ডম। এই দিন অসম সরকার রেস্ট্রিকটেড হলিডে হিসেবে ঘোষণা করেছে। সেভাবে ২৬ ফেব্ৰুয়ারি ছিল সাধারণ বিজ্ঞানের পরীক্ষা। এই দিনও অসম সরকারের রেস্ট্রিকটেড হলিডে।

ছুটির দিন অনুষ্ঠেয় পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষক-অভিভাবক এবং শিক্ষাৰ্থীদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হলে সম্বিৎ ফিরে আসে সেবা কর্তৃপক্ষের। ফলে পূর্ববর্তী রুটিনে কিছু সংশোধন করে নতুন সময়সূচি জারি করতে বাধ্য হয়েছে সেবা।

Releated Posts

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এয়ার ইন্ডিয়ার টোকিও-দিল্লি ফ্লাইটে এক তরুণী যাত্রীর প্রাণ বাঁচালেন মণিপুরের এক চিকিৎসক

ইম্ফল, ৩ এপ্রিল (আইএএনএস): মণিপুরের সেনাপতি জেলার এক চিকিৎসক টোকিও থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ-আকাশে সৃষ্ট…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

অসমে জোরদার বিজেপির প্রচার, আজ মাঠে অমিত শাহ ও যোগী আদিত্যনাথ

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার আরও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার রাজ্যজুড়ে প্রচারে নামছেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

সিইও দফতরের সামনে দাঙ্গাবাজি বরদাস্ত নয়: নির্বাচন কমিশনের কড়া বার্তা

কলকাতা, ১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতরের সামনে দাঙ্গাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে…

ByByNews Desk Apr 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top