News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভোটের নির্ঘন্ট ঘোষণা, বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচন ৭ জানুয়ারি
Image

ভোটের নির্ঘন্ট ঘোষণা, বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

ঢাকা, ১৫ নভেম্বর : বাংলাদেশে তীব্র রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সাধারণ নির্বাচন ঘোষণা হয়েছে। সে-দেশের জাতীয় নির্বাচন কমিশন ৭ জানুয়ারি বাংলাদেশে ভোটের নির্ঘন্ট ঘোষণা দিয়েছে। ব্যালট পেপারে ৩০০ আসনে ভোট হবে। আজ সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছেন। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নির্বাচনে ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। সেই মনোনয়ন পত্র স্ক্রুটিনি হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম তারিখ ১৭ ডিসেম্বর নির্ধারিত হয়েছে। তার তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ। এদিকে, প্রার্থী পদ প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। সেক্ষেত্রে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে।

প্রসঙ্গত, বাংলাদেশে একাদশ সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সেই সংসদের মেয়াদ আগামী বছরের ২৯ জানুয়ারি শেষ হচ্ছে। ফলে, ২০২৪ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুসারেই আজ ভোটের বিজ্ঞপ্তি ঘোষণা করছে জাতীয় নির্বাচন কমিশন।

এদিকে, বর্তমানে বাংলাদেশে চরম রাজনৈতিক অস্থিরতা চলছে। সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারা দেশে অবরোধের কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমভাবাপন্ন দলগুলো। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন করার অবস্থানে অনড় রয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top