News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোহাম্মদ সিরাজের চোট চিন্তায় রেখেছে ভারতীয় দলকে
Image

মোহাম্মদ সিরাজের চোট চিন্তায় রেখেছে ভারতীয় দলকে

মুম্বই, ১৪ নভেম্বর(হি.স.): রাত পোহালেই সেমি ফাইনাল। গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে নিউজিল্যান্ডের সঙ্গে। কিন্তু তার দুদিন আগে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের ম্যাচে মহম্মদ সিরাজের যে চোট গলায় লেগেছিল সেই চোট দলের সমস্যা বাড়িয়ে দিয়েছে। সেদিন ডাচদের বিরুদ্ধে ক্যাচ নিতে গিয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান সিরাজ।
সেই দিন ম্যাচের ১৫তম ওভারে কুলদীপ যাদবের বলে ক্যাচ মিস করেন মোহাম্মদ সিরাজ। সেই মিস হওয়া ক্যাচে চোট পান সিরাজ। হাই ক্যাচ নেওয়ার সময় সিরাজ তার দুই হাত গলার খুব কাছে রেখেছিলেন। বলটি সিরাজের হাত থেকে বেরিয়ে গিয়ে সোজা তার গলার কাছে আঘাত করে। এরপর ভারতীয় বোলারকে ব্যথায় এখন ভুগতে হচ্ছে।

পুরো ঘটনাটা ভিডিও শেয়ার করেছে আইসিসি। ভিডিওতে স্লো মোশনে দেখানো হয়েছে কীভাবে বল সিরাজের গলায় আঘাত করে ক্যাচ নেওয়ার সময়।

Releated Posts

রঙালি বিহু নতুন সূচনা ও ঐক্যের প্রতীক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১৫ এপ্রিল (আইএএনএস): অসমের অন্যতম প্রধান উৎসব রঙালি বিহু উপলক্ষে দেশবাসী, বিশেষত অসমবাসী ও প্রবাসী অসমীয়াদের শুভেচ্ছা…

ByByNews Desk Apr 15, 2026

বিহারে প্রথমবার বিজেপি নেতৃত্বাধীন সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী

পাটনা, ১৫ এপ্রিল (আইএএনএস): বিহারের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হল। সম্রাট চৌধুরী রাজ্যের ২৪তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ…

ByByNews Desk Apr 15, 2026

বাংলা নববর্ষে ‘বিভাজনকারী শক্তিকে পরাজিত’ করার আহ্বান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র

কলকাতা, ১৫ এপ্রিল (আইএএনএস): বাংলা নববর্ষের শুভক্ষণে রাজ্যের মানুষকে ‘বিভাজনকারী শক্তির বিরুদ্ধে’ রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 15, 2026

বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন সম্রাট চৌধুরী, বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত

পাটনা, ১৪ এপ্রিল (আইএএনএস): গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদলের মধ্যে সম্রাট চৌধুরী-কে বিজেপি বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।…

ByByNews Desk Apr 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top