News Flash

  • Home
  • দিনের খবর
  • এবিএইচএ রেকর্ড সারা দেশে স্বাস্থ্যসেবা সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : ভি কে পল
Image

এবিএইচএ রেকর্ড সারা দেশে স্বাস্থ্যসেবা সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : ভি কে পল

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : এবিএইচএ রেকর্ডগুলি সারাদেশে স্বাস্থ্য পরিষেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মঙ্গলবার ৪২তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিষ্ঠিত স্বাস্থ্য প্যাভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে ভি কে পল একথা বলেন।

নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডক্টর ভি কে পল মঙ্গলবার বলেন, আগামী প্রজন্মের একটি সুস্থ ভবিষ্যত নিশ্চিত করতে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা প্রয়োজন। এই লক্ষ্য অর্জনে গণআন্দোলনের ভূমিকার ওপরও জোর দিতে হবে। তিনি ১,৬০,০০০ আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র প্রতিষ্ঠার প্রশংসা করে বলেন, গ্রামীণ এলাকায় সাশ্রয়ী মূল্যের এবং অ্যাক্সেসযোগ্য স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানে বক্তৃতায় ভি কে পল পুনর্বাসন স্বাস্থ্যসেবার উপর দৃষ্টি দিয়ে বিভিন্ন স্বাস্থ্য কিয়স্কের প্রশংসা করেন। এই কিয়স্ক জনসাধারণকে বিশেষ করে আয়ুষ্মান ভাবের অধীনে সরকার কর্তৃক প্রদত্ত বিস্তৃত স্বাস্থ্য প্রকল্প সম্পর্কে তথ্য প্রদান করেন।

প্যাভিলিয়নের স্টলের প্রশংসা করে তিনি রোগের বিরুদ্ধে সচেতনতা তৈরির ওপর জোর দেন। সিকেল সেল অ্যানিমিয়া নিয়ে সাম্প্রতিক উদ্যোগের কথা উল্লেখ করে, ডাঃ ভি কে পল সঠিক চিকিৎসা নিশ্চিত করতে এবং রোগের বিরূপ প্রভাব কমাতে কাউন্সেলিংয়ের মাধ্যমে সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব তুলে ধরেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top