News Flash

  • Home
  • দিনের খবর
  • আলিপুরদুয়ারে বচসার জেরে যুবককে ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার অভিযুক্ত
Image

আলিপুরদুয়ারে বচসার জেরে যুবককে ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার অভিযুক্ত

বীরপাড়া, ১৪ নভেম্বর (হি. স.): আলিপুরদুয়ারে বচসার জেরে যুবককে ধারাল অস্ত্রের কোপ আরেক যুবকের । সোমবার বীরপাড়ার মোতিমিলের এই ঘটনায় গুরুতর জখম যুবকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এদিকে আহত যুবকের পরিবারের অভিযোগ পেয়ে মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেছে বীরপাড়া থানার পুলিশ ।

জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার মোতিমিল এলাকায় বিরবিটির রানা শা–র সঙ্গে মোতিমিলের বাসিন্দা সনম লামার বচসা বাধে । সে সময় রানা শাকে ধারাল অস্ত্রের কোপায় সনম লামা । ঘটনায় গুরুতর জখম হয়েছেন বিরবিটির যুবক রানা শা। তাঁকে প্রথমে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করান চিকিৎসকরা। এই ঘটনায় অভিযুক্ত সনম লামার বিরুদ্ধে মঙ্গলবার সকালে বীরপাড়া থানায় অভিযোগ দায়ের করে রানার পরিবার। এরপরই তুলসিপাড়া চা বাগান এলাকা থেকে সনমকে গ্রেফতাতার করে পুলিশ।
বীরপাড়া থানার ওসি পালজার ছিরিং ভুটিয়া জানান, সনমকে রিমান্ডে নিয়ে তদন্ত করা হবে। এলাকায় কোনও রকমের দাদাগিরি বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেন তিনি।

Releated Posts

তামিলনাড়ুর মানুষ এনডিএ-কে বিপুল জয় দেবে, স্ট্যালিনকে শিক্ষা দেবে: পীযূষ গয়াল

চেন্নাই, ২১ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল মঙ্গলবার দাবি করেছেন, তামিলনাড়ুর মানুষ জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-কে বিপুল…

ByByNews Desk Apr 21, 2026

দিল্লিতে ‘নো গানস, নো গ্যাংস’ অভিযানে বড় সাফল্য: নীরজ বাওয়ানা গ্যাংয়ের দুই সহযোগী গ্রেফতার

নয়াদিল্লি, ২১ এপ্রিল (আইএএনএস): সংগঠিত অপরাধ দমনে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। ‘নো গানস, নো গ্যাংস’ অভিযানের আওতায়…

ByByNews Desk Apr 21, 2026

ভোটের আগে তৃণমূল কর্মীদের গ্রেফতারের আশঙ্কা, দাবি মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীকে বেছে বেছে গ্রেফতার করা হতে পারে বলে…

ByByNews Desk Apr 20, 2026

উধমপুর বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ২১, আহত ৬১

জম্মু, ২০ এপ্রিল (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। সোমবার…

ByByNews Desk Apr 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top