News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রের আহমেদনগরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত ৫, গ্রেফতার ৭
Image

মহারাষ্ট্রের আহমেদনগরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত ৫, গ্রেফতার ৭

মুম্বই, ১৪ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় বিভিন্ন সম্প্রদায়ের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় সাতজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকালে মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রাহুড়ির গুহা গ্রামে একটি মন্দিরে উপস্থিত দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। যখন একদল ব্যক্তি তাদের আচার-অনুষ্ঠান পালন করছিল তখনই বিভিন্ন সম্প্রদায়ের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। মঙ্গলবার পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, মন্দিরে দুটি সম্প্রদায়ের মানুষই উপস্থিত থেকে তাদের প্রার্থনা ও পুজার্চনা করছিল। খুব উঁচু ভলিউমে স্পিকার চলছিল, অন্য সম্প্রদায়ের একটি দল তাদের শব্দের মাত্রা কমাতে বলেছিল। তা থেকেই দুদলের মধ্যে তর্ক থেকে সংঘর্ষ বাঁধে। ঘটনায় পাঁচজন আহত হন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতার করেছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top