News Flash

  • Home
  • দিনের খবর
  • জয়নগরে খুনের দায়ে ধৃত শাহরুলের ১০ দিনের পুলিশি হেফাজত
Image

জয়নগরে খুনের দায়ে ধৃত শাহরুলের ১০ দিনের পুলিশি হেফাজত

জয়নগরে, ১৪ নভেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনে জড়িত থাকার অভিযোগে সোমবার শাহরুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বারুইপুর আদালত তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

শাহরুলকে ১৪ দিন নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিল পুলিশ। কিন্তু আদালত ১০ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে। ২৪ ডিসেম্বর তাঁকে আবার আদালতে হাজির করানো হবে। পাশাপাশি, আদালত সঠিক সময়ে অভিযুক্তের মেডিক্যাল পরীক্ষা করানোর নির্দেশও দিয়েছে। কোর্ট লকআপে তাঁর উপর যাতে কোনও অত্যাচার না হয়, সেই নির্দেশও দিয়েছেন বিচারক।
বারুইপুর আদালত থেকে বেরিয়ে শাহরুল জানান, তিনি গুলি চালাননি। খুনের নির্দেশ দিয়েছিলেন নাসির। গুলি করেছিলেন সাহাবুদ্দিন। একাধিক বার এই দাবিই করেছেন ধৃত শাহরুল। তাঁর দাবি, ‘‘নাসির খুন করার অর্ডার দিয়েছিলেন।’’ কে সেই নাসির? শাহরুল শুধু বলেন, ‘‘বড় ভাই।’’ কার বড় ভাই, তা অবশ্য প্রকাশ করেননি। শুধু বার বার দাবি করেছেন, ‘‘গুলি আমি চালাইনি। চালিয়েছে সাহাবুদ্দিন’’ তৃণমূল নেতা খুনের পর এই সাহাবুদ্দিনকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে।
অন্যদিকে পুলিশের দাবি, কে এই নাসির, তা এখনও স্পষ্ট নয় তাঁদের কাছে।

Releated Posts

তামিলনাড়ুর মানুষ এনডিএ-কে বিপুল জয় দেবে, স্ট্যালিনকে শিক্ষা দেবে: পীযূষ গয়াল

চেন্নাই, ২১ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল মঙ্গলবার দাবি করেছেন, তামিলনাড়ুর মানুষ জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-কে বিপুল…

ByByNews Desk Apr 21, 2026

দিল্লিতে ‘নো গানস, নো গ্যাংস’ অভিযানে বড় সাফল্য: নীরজ বাওয়ানা গ্যাংয়ের দুই সহযোগী গ্রেফতার

নয়াদিল্লি, ২১ এপ্রিল (আইএএনএস): সংগঠিত অপরাধ দমনে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। ‘নো গানস, নো গ্যাংস’ অভিযানের আওতায়…

ByByNews Desk Apr 21, 2026

ভোটের আগে তৃণমূল কর্মীদের গ্রেফতারের আশঙ্কা, দাবি মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীকে বেছে বেছে গ্রেফতার করা হতে পারে বলে…

ByByNews Desk Apr 20, 2026

উধমপুর বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ২১, আহত ৬১

জম্মু, ২০ এপ্রিল (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। সোমবার…

ByByNews Desk Apr 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top