News Flash

  • Home
  • দেশ
  • বন্ধ রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি
Image

বন্ধ রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

দেরাদুন ১৩ নভেম্বর (হি.স.) : দীপাবলির রাতে ত্যাগী রোডের একটি বন্ধ রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দীপাবলির রাত প্রায় দশটা নাগাদ শহরের কেন্দ্রস্থলে ত্যাগী রোডে লোকজন বাড়ির বাইরে আতশবাজি ফাটাচ্ছিল। এরপর হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়। এলাকার লোকজন প্রথমে জানতে পারেন ট্রান্সফরমারে আগুন লাগেছে। কিছুক্ষণ পর জানতে পারেন ত্যাগী রোডে অবস্থিত পানওয়ার রেস্টুরেন্টে বিস্ফোরণ হয়েছে। পানওয়ার রেস্তোরাঁর ওপরের দোতলায় একটি দোকানেও বাইরে থেকে আগুন লাগে এবং বৈদ্যুতিক তারেও আগুন লেগে যায়। আশপাশের লোকজন দমকলে খবর দেয়। কয়েক মিনিট পর দমকল বাহিনীর গাড়ি ও পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীরা কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আসবাবপত্র, রেশন, ফ্রিজ ইত্যাদি সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া হোটেলে গ্যাস সিলিন্ডারের একটি অংশ ফেটে ভেতরে ঢুকে অনেক ক্ষতি হয়েছে। এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। ঘটনাস্থলে দমকলের কর্মকর্তারা জানান, আগুন লাগার কারণ খুঁজে বের করা হচ্ছে।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top