News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খন্ডের গোড্ডায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে, কমপক্ষে ১২ জন আহত
Image

ঝাড়খন্ডের গোড্ডায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে, কমপক্ষে ১২ জন আহত

গোড্ডা, ১৩ নভেম্বর (হি. স.) : ঝাড়খন্ডের গোড্ডার পাথরগামা থানার কাছে যাত্রী ভর্তি একটি বাস উল্টে ১২ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। চারজনের অবস্থা আশঙ্কাজনক, যাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল।

দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে জেলার পাথরগামা থানা এলাকায় পীরপাইন্টি প্রধান সড়ক এনএইচ-১৩৩-তে। যাত্রীবাহী বাসটি মন্ডল জাসিডিহ থেকে তিন পাহাড় যাচ্ছিল। এসময় যোগিনী স্থান বারকোপ মোড়ের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। ঘটনায় বাসের অনেক যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পাথরগামা থানার ইনচার্জ গৌতম কাশ্যপ জানিয়েছেন, দূর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস । দুর্ঘটনার সময় বাসে ২৫ থেকে ৩০ জন যাত্রী

ছিল। যার মধ্যে অনেক যাত্রী সামান্য আহত হয়েছিল, এবং চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহত চারজনকে অ্যাম্বুলেন্সের করে গোড্ডা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য পাথরগামা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top