News Flash

Image

হাইলাকান্দিতে পুরসভার উপনির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

দাবি ও আপত্তি ১৬ নভেম্বরের মধ্যে

হাইলাকান্দি (অসম) ৯ নভেম্বর (হি.স.) : হাইলাকান্দিতে উপনির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

পুরসভার ১২ নং ওয়ার্ডের উপনির্বাচনের জন্য প্রকাশিত খসড়া ভোটার তালিকার দাবি ও আপত্তি আগামী ১৬ নভেম্বরের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে এই উপনির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হাইলাকান্দির সদর এসডিও গৌতম প্রিয়ম মোহন্ত এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন। এই নির্বাচনের জন্য পুরসভার ভোটকেন্দ্র নম্বর ১২ এবং ১২ (ক) এর খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত এই খসড়া সম্পর্কে দাবি আপত্তি জেলা কমিশনারের কার্যালয়ে অবস্থিত দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কক্ষে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১১ টা থেকে ৩ টা পর্যন্ত জমা দেওয়া যাবে। দাবিও আপত্তির ফরম ওই স্থানে পাওয়া যাবে।

উল্লেখ্য চলতি বছরের ১ জানুয়ারিকে ভিত্তি করে ১৯৫৬ সালের আসাম মিউনিসিপাল এক্ট অনুসারে এই ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এদিকে আসাম রাজ্যিক নির্বাচন কমিশনের সূচি অনুসারে আগামী ২০ নভেম্বর খসড়া সম্পর্কে দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে এবং ২১ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

Releated Posts

‘বাম-উদারপন্থী রাজনীতি’কে নিশানা হিমন্তের, উন্নয়নের জন্য ‘প্রতিযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা’-র পক্ষে সওয়াল

গুয়াহাটি, ১৫ জুলাই (আইএএনএস): তথাকথিত ‘বাম-উদারপন্থী’ রাজনীতিকে তীব্র আক্রমণ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার বলেন, এই…

ByByNews Desk Jul 15, 2026

স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগেই মানুষের আস্থা বাড়ে, স্বচ্ছতা ও নিরপেক্ষতাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১৫ জুলাই (আইএএনএস): সরকারি চাকরিতে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা প্রশাসন ও সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা…

ByByNews Desk Jul 15, 2026

সত্র ও বৈষ্ণব ঐতিহ্য অবিচ্ছেদ্য, বাজেটের প্রতিশ্রুতি ও পেনশন সংস্কারের পক্ষে সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৫ জুলাই (আইএএনএস): অসমের সত্র প্রতিষ্ঠান এবং বৃহত্তর বৈষ্ণব ঐতিহ্য একে অপরের থেকে অবিচ্ছেদ্য বলে মন্তব্য করলেন…

ByByNews Desk Jul 15, 2026

ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে অসমে চার দিন রাত ৩.৩০টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ

গুয়াহাটি, ১৫ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল নির্বিঘ্নে উপভোগ করতে ফুটবলপ্রেমীদের সুবিধার কথা মাথায় রেখে গুয়াহাটির…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top