News Flash

  • Home
  • দিনের খবর
  • ভূমিকম্পে কাঁপল আলিপুরদুয়ার, কম্পনের মাত্রা ৩.৬
Image

ভূমিকম্পে কাঁপল আলিপুরদুয়ার, কম্পনের মাত্রা ৩.৬

আলিপুরদুয়ার, ৮ নভেম্বর (হি. স.) : ভূমিকম্পে কেঁপে উঠছে ভারতের একাধিক জায়গা । এবার ভূমিকম্পে কেঁপে উঠল আলিপুরদুয়ার। কেঁপে উঠেছে অসমও। বুধবার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, এদিন সকাল ১০টা ৫১ মিনিট নাগাদ কেঁপে ওঠে আলিপুরদুয়ার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে। কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, এদিন কেঁপে উঠেছে অসমের হাইলাকান্দি এলাকাও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এদিন সকাল ১০টা ৫৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৮ কিলোমিটার গভীরে।

এর আগে, মঙ্গলবার রাত ১টা ১৩ মিনিট নাগাদ পঞ্জাবের রূপনগর এলাকায় এই কম্পন হয়। এই কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে হতাহতের খবর নেই, মেলেনি ক্ষয়ক্ষতির খবরও । তবে কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

প্রসঙ্গত, গত শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ প্রবল কম্পন অনুভূত হয় নেপালে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। সরকারি মতে, এখনও পর্যন্ত এই ভূমিকম্পে মৃতের সংখ্য ১৫৭। আহত হয়েছে শতাধিক মানুষ। ভূমিকম্পের জেরে প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top