News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শক্তির আরাধনায় করিমগঞ্জের নবজাগরণ ক্লাব  ৬০তম বর্ষে এবারের থিম কাল্পনিক মন্দির
Image

শক্তির আরাধনায় করিমগঞ্জের নবজাগরণ ক্লাব  ৬০তম বর্ষে এবারের থিম কাল্পনিক মন্দির

 

করিমগঞ্জ (অসম), ৭ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জে জোরকদমে শুরু হয়েছে শ্যামা আরাধনার প্রস্তুতি । দুর্গাপুজোর মতো এখানেও থিম, আলোকসজ্জা, প্রতিমার অভিনবত্বে ঠান্ডা লড়াই শুরু হয়েছে উদ্যোক্তাদের মধ্যে । করিমগঞ্জে জাঁকজমকপূর্ণ কালীপুজো বেশ কয়েক বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে। প্রতি বছরই পূজার পরের চার পাঁচদিন শহর সহ গ্রামাঞ্চলের বহু দর্শনার্থী ভিড় জমান শ্যামা মায়ের আরাধনা দেখতে । শ্যামাপুজোর জৌলুস চোখ ধাঁধিয়ে দেয় দর্শনার্থীদের। বিগ বাজেটের কয়েকটি কালীপুজো হয় জেলা সদরে। ভিড় টানায় একে অপরকে টেক্কা দিতে চলে ঠান্ডা লড়াই। এবারও মণ্ডপ থেকে থিমভাবনা, প্রতিমা থেকে আলোকসজ্জা-সবেতেই চ্যালেঞ্জ জানাতে তৈরি বিভিন্ন ক্লাব । হাতে সময় খুব বেশি নেই। তাই জোরকদমে চলছে মণ্ডপ ও প্রতিমার শেষ পর্যায়ের কাজ। আকর্ষণীয় থিম নিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা করছে সদরের বিভিন্ন পুজো কমিটি ।

মহাশক্তির আরাধনায় বিগত কয়েক বছরে জেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে নবজাগরণ ক্লাব । এবার তাদের পুজো ৬০তম বর্ষে পদার্পণ করছে। গত বছর তাদের তৈরি কাশি বিশ্বনাথ মন্দিরে ভিড় উপচে পড়েছিল দর্শনার্থীদের। এই ভাবনা থেকেই এবারে কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছেন উদ্যোক্তারা । প্রায় ৭০ ফুট চওড়া এবং ৬০ ফুট উচ্চ মণ্ডপের জন্য রয়েছে ১২ ফুট উচ্চতার কালীপ্রতিমা তৈরি হচ্ছে । সেই সঙ্গে নজর কাড়বে অত্যাধুনিক আলোকসজ্জা । এবার এই পুজোর বাজেট ১২ লক্ষ টাকা ।

এবারের নবজাগরণ ক্লাবের সুউচ্চ মন্ডপের দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের নবদ্বীপের ঊষা ডেকোরেটার্সকে । স্বত্বাধিকারিকারী জগন্নাথ দেব সহ তার কারীগরা দিন রাত কাজ করে যাচ্ছেন । আলোকসজ্জায় রয়েছেন নবদ্বীপের শিল্পী অসীম মন্ডল । পুজো কমিটির সভাপতি মুকেশ কুমার সিং, কার্যকরী সভাপতি প্রবাল চন্দ্র সাহা ও দীপক দাস, সম্পাদক আশীষজ্যোতি ধর, যুগ্ম-সম্পাদক রাজীব রায় ও অভিজিৎ বণিক, সাংগঠনিক সম্পাদক বীজন দাস, সৌরভ পাল, সৌরভ দেব, সন্দীপ নন্দী, সুপ্রিয় দাস, অসীম দেব, গণেশ পাল, কোষাধ্যক্ষ কৌশিক রঞ্জন দেব ।

পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে মন্ডপ।ফলে এবারও দর্শনার্থীদের ভিড় হবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। আয়োজকদের তরফে জানানো হয়েছে, তিনদিন প্রসাদ বিতরণ করা হবে । পুজোয় থাকছে বিভিন্ন স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান সহ এলাকার দুঃস্থদের বস্ত্র বিতরণ । মঙ্গলবার আয়োজকরা জানান, প্রতিবারের মতো এবারে তারা শহরবাসীকে নতুন কিছু উপহার দিতে প্রস্তুতি নিচ্ছেন । চমক দিতে এই মুহূর্তে সবকিছু খোলসা করতে চাইছেন না । তাঁদের আশা, দর্শকদের চোখ ধাঁধানো মন্ডপ উপহার দেওয়া হবে এবারে । তাঁরা বলেন, পুলিশ প্রশাসন সহ প্রায় ৫০ জনের ওপর ক্লাবের ভলেন্টিয়ার থাকবে । ক্লাবের অন্যতম কর্মকর্তা সন্দীপ নন্দী বলেন, থিমে নতুনত্ব সহ এবার যেকরম আলোকসজ্জা করার পরিকল্পনা করা হয়েছে, তা দর্শনার্থীদের খুব ভালো লাগবে বলেই বিশ্বাস। থাকবে বিশেষ সাউন্ড এফেক্ট সহ সঙ্গীত । যা ৮ থেকে ৮০ প্রত্যেক দর্শনার্থীদের নজর কাড়বে । সবমিলিয়ে এবার নবজাগরণ সংঘের পুজো দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে ক্লাব কর্তৃপক্ষের বিশ্বাস।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top