News Flash

  • Home
  • দিনের খবর
  • উৎসবের নিরিখে বাংলা এক নম্বর, বিজয়া সম্মেলনে দাবি মমতার
Image

উৎসবের নিরিখে বাংলা এক নম্বর, বিজয়া সম্মেলনে দাবি মমতার

কলকাতা, ৬ নভেম্বর (হি.স.): “সব পার্বণের মিলন মেলা দেখার একমাত্র জায়গা বাংলা,” ভবানীপুরে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা।

তিনি বলেন, বাংলায় বলা হয় ১২ মাসে ১৩ “পার্বণ। সব পার্বণের মিলনমেলা যদি দেখতে চান, তাহলে বাংলাই একমাত্র জায়গা। বাংলা সভ্যতার জন্ম দেয়, সংস্কৃতির জন্ম দেয়, ঐক্যের জন্ম দেয়, সম্প্রীতির জন্ম দেয় এবং সবাইকে নিয়ে চলতে পারে।

দেশের স্বাধীনতা কারা এনেছিলেন? আন্দামানে সেলুলার জেলে যদি যান দেখবেন ওখানকার ফলকে দুটো জাতির নাম লেখা আছে। সবচেয়ে বেশি, প্রায় ৭০ শতাংশ বাঙালির নাম। বাদ বাকি শিখ সম্প্রদায়ের, পঞ্জাবীরা।

চিরকালই পঞ্জাব এবং অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার একটা মিল আছে। তাই কবিগুরু গেয়েছিলেন জাতীয় সঙ্গীতের সেই লাইন— পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। সেটা ওদের দেখেই শিখেছি। গান্ধীজীর হাত ধরে শিখেছি। নেতাজীর হাত ধরে শিখেছি। রবীন্দ্রনাথের হাত ধরে শিখেছি।রামকৃষ্ণ পরমহংসের হাত ধরে শিখেছি। সর্বধর্ম সমন্বয়ের হাত ধরে শিখেছি।”

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top