News Flash

Image

বেণুবন বিহারে পালিত মহা কঠিন চীবর দান উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর : রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হল মহা কঠিন চীবর দান উৎসব। সারা রাজ্যেই বিভিন্ন বুদ্ধ মন্দিরে বুদ্ধ ধর্মাবলম্বী জনগণেরা এই কঠিন চীবর দান উৎসব পালন করেছেন। রাজধানীর আগরতলার বেণুবন বিহারেও এই চীবর দান উৎসব পালিত হল। এই দিনটিকে কেন্দ্র করে শনিবার ও রবিবার বুদ্ধ মন্দিরে বুদ্ধ ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

এই মহা কঠিন চীবর দান সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে এক সন্ন্যাসী বলেন, চীবর দান মানে বস্ত্র দান। একে মহা কঠিন বলার পেছনে প্রধান কারণ হল, প্রাচীনকালে ভগবান বুদ্ধের সময়ে ভিক্ষুদের বস্ত্র ছিল না। তখন এক রাতের মধ্যে তুলো থেকে সুতা বের করে বস্ত্র তৈরি করে প্রাকৃতিক রঙ ব্যবহার করে ওই রঙকে শুকিয়ে এক রাতের মধ্যেই ভিক্ষু সংঘকে দান করা হত। এই একরাতের মধ্যে এই কাজ সম্পন্ন করার জন্যই একে মহা কঠিন বলা হয়।

তার কথায়, এই প্রথা যুগ যুগ ধরে বুদ্ধ ধর্মাবলম্বীরা পালন করে আসছে। এদিন মহা চীবর দান উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা ও পূজার্চনা করা হয়।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top