News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা পাবলিক স্কুলে “শুভেচ্ছা বিনিময় অনুস্ঠান” অনুষ্ঠিত
Image

আগরতলা পাবলিক স্কুলে “শুভেচ্ছা বিনিময় অনুস্ঠান” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৫ নভেম্বর : আগরতলা পাবলিক স্কুল, ইংলিশ মিডিয়ামে রবিবার এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রপুরের বলদাখাল স্থিত স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন উপস্থিত ছিলেন পুরাতন আগরতলা আরডি ব্লকের চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, বিশিষ্ট সমাজসেবক অমিত নন্দী, জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস চক্রবর্তী ও বিদ্যালয়ের সচিব অরুণ নাথ সহ অন্যান্যরা।

শুরুতে, আগরতলা পাবলিক স্কুলের শিক্ষার্থীরা সংগীত শিক্ষক মোনালিসা বণিকের সাথে স্বাগত অনুষ্ঠান পরিবেশন করেন এবং তারপরে অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস চক্রবর্তী ছাত্র ছাত্রীদের বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেন।

একে একে অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই বক্তব্য রেখেছেন এদিন। আগরতলা পাবলিক স্কুলের প্রশংসা করেছেন উপস্থিত অতিথিরা। সব মিলিয়ে এক সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এদিন আগরতলা পাবলিক স্কুল ইংলিশ মিডিয়ামের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top