News Flash

  • Home
  • দিনের খবর
  • ভূপেশ বাঘেল কংগ্রেসের প্রিপেড মুখ্যমন্ত্রী : অমিত শাহ
Image

ভূপেশ বাঘেল কংগ্রেসের প্রিপেড মুখ্যমন্ত্রী : অমিত শাহ

রায়পুর, ৩ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড় নির্বাচনের প্রচারে গিয়ে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূপেশ বাঘেলকে কংগ্রেসের প্রিপেড মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেন। অমিত শাহ শুক্রবার ছত্তিশগড়ের রামপুরের কবিরধাম জেলার পাণ্ডারিয়া বিধানসভা কেন্দ্রের রণবীরপুর গ্রামে বিজেপির বিজয় সংকল্প মহারালিতে নির্বাচনী সমাবেশে ভাষণ দেন। এই ভাষণেই অমিত শাহ, ভূপেশ বাঘেলকে কংগ্রেসের প্রিপেড মুখ্যমন্ত্রী বলে তোপ দাগেন।

এদিন বিজেপি প্রার্থী ভাবনা বোহরার পক্ষে প্রচারে নামেন অমিত শাহ। প্রচারে একটি মেগা সমাবেশে ভাষণ দেন তিনি। বক্তৃতা দেওয়ার সময় তিনি কংগ্রেসকে তীব্র নিশানা করেন। তিনি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে কংগ্রেসের প্রিপেড সিএম বলেন। যুব সম্প্রদায়কে ভোট দেওয়ার আবেদন জানিয়ে অমিত শাহ জানান, তাদের সরকার গঠনের জন্য নয়, ছত্তিশগড়ের ভবিষ্যত গঠনের জন্য ভোট দেওয়া উচিত। নিজেদের ভোটে দুষ্কৃতী রুখতে ও আদিবাসী এলাকাকে একটি উন্নত অঞ্চলে পরিণত করার জন্য ভোট দেবেন বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যে ব্যক্তি তাঁর রাজ্যের গরিব মানুষের কল্যাণের কথা মাথায় রাখে না, যে ব্যক্তি তাঁর রাজ্যের মানুষের উন্নয়নের পরিবর্তে তাঁর রাজনীতির উন্নয়ন করতে চায়, সে কখনই ছত্তিশগড়ের কোনও উপকার করতে পারে না। ইনি কংগ্রেসের তৈরি প্রিপেইড মুখ্যমন্ত্রী। যদি ভুল করে ভূপেশ বাঘেল আবার মুখ্যমন্ত্রী হন, তাহলে কংগ্রেস এই প্রিপেইড কার্ডটি সোয়াইপ করে এটিএম থেকে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে চলে যাবে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top