News Flash

Image

বীরভূমে ড্রামভর্তি তাজা বোমা উদ্ধার

নানুর, ১ নভেম্বর (হি. স.) : বীরভূমের নানুরের বাসাপাড়া এলাকার তাখরা গ্রামে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নানুরে চাষের খেতের পাশে জঙ্গলে ড্রামে রাখা ছিল বোমাগুলি। বুধবার উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে ।

এদিন একটি চাষের জমির ধারে ঝোপ থেকে এক ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়। তা উদ্ধার করে নিয়ে যায় নানুর থানার পুলিশ। সূত্রের খবর, নানুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল, নানুরে ঝোপের মধ্যে বোমাভর্তি ড্রাম রাখা আছে। সেই অনুযায়ী, অভিযান চালায় পুলিশ। তার পরেই তাখরা গ্রামে একটি চাষের জমির পাশে গজিয়ে ওঠা জঙ্গলের মধ্যে বোমাভর্তি ড্রাম খুঁজে পায় পুলিশ। পুলিশ বোমাগুলিকে নিষ্ক্রিয় করার পদক্ষেপ শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, বোমা নিষ্ক্রিয় করার পরিকাঠামো রয়েছে সিআইডির। তাদের বম্ব স্কোয়াডকে খবর পাঠানো হয়েছে। সিআইডির বম্ব স্কোয়াড এলে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top