News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রেহাই পেল বিলোনিয়া
Image

বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রেহাই পেল বিলোনিয়া

বিলোনিয়া, ৩১ অক্টোবর: বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রেহাই পেল বিলোনিয়ার শালটিলা এলাকা।ওই এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকা ।গতকাল রাতে আচমকাই মোবাইল টাওয়ারে আগুন লাগার ঘটনা প্রত্যক্ষ করেন স্হানীয় মানুষ। সাথে সাথে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল বাহিনী। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা দমকলকর্মীর।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত নয়টা নাগাদ হঠাৎ পার্শ্ববর্তী বাড়ির এক জন লোক দেখতে পেয়েছেন  মোবাইল টাওয়ারে আগুন জ্বলছে। সাথে সাথে খবর দেওয়া হয়েছে বিলোনিয়া দমকলবাহিনীকে। খবর পেয়ে দ্রুত ছুটে গিয়েছেন দমকল কর্মীরা। মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকলকর্মীরা। 

জনৈক দমকলকর্মী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে টাওয়ারে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। 

এই এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকা। আগুন ছড়াতে না পারায় এলাকাবাসীর মনের স্বস্তি ফিরেছে। তবে এই ধরনের টাওয়ারগুলিকে সুরক্ষিত করার জন্য দাবি উঠছে এলাকাবাসীর পক্ষ থেকে।

Releated Posts

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026

চুরি যাওয়া ২০টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ৩ অক্টোবর: চুরি যাওয়া ২০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আমতলী থানার পুলিশ। পাশাপাশি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top